Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৫. বিন্যাস ও সমাবেশ (Permutations & Combinations)

এইচএসসি · উচ্চতর গণিত ১ম পত্র

MCQ: ৩২টি সৃজনশীল: ৩টি সংক্ষিপ্ত: ৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. ⁶P₃ = কত?
ক) 18 খ) 30 গ) 120 ঘ) 720
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 120

ব্যাখ্যা: ⁶P₃ = 6 × 5 × 4 = 120
বহুনির্বাচনি (MCQ)
২. কত প্রকারে 52টি তাস 4 ব্যক্তির মধ্যে সমভাবে বন্টন করা যাবে?
ক) (52!)/((13!)²) খ) (52!)/(13!) গ) (52!)/((13!)³) ঘ) (52!)/((13!)⁴)
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) (52!)/((13!)⁴)

ব্যাখ্যা: প্রত্যেকে 13টি করে: ⁵²C₁₃ × ³⁹C₁₃ × ²⁶C₁₃ × ¹³C₁₃ = (52!)/((13!)⁴)
বহুপদী সমাপ্তিসূচক
৩. MATHEMATICS শব্দটির- (i) সবগুলি বর্ণ নিয়ে সাজানো যায় 11! উপায়ে (ii) ব্যঞ্জনবর্ণগুলিকে একত্রে রেখে সাজানো যায় (5!×7!)/((2!)³) উপায়ে। (iii) ব্যঞ্জনবর্ণগুলির অবস্থান পরিবর্তন না করে সাজানো যায় (4!)/(2!) উপায়ে। নিচের কোনটি সঠিক
ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i), (ii) ও (iii)
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) (ii) ও (iii)

ব্যাখ্যা: M, A, T প্রত্যেকে 2 বার আছে, তাই সব বর্ণ নিয়ে সাজানো যায় (11!)/((2!)³) ভাবে; (i) ভুল। 7টি ব্যঞ্জনবর্ণকে একটি ধরে 5টি বর্ণ (A দুইবার): (5!)/(2!) × (7!)/(2!2!) = (5!×7!)/((2!)³); (ii) সঠিক। ব্যঞ্জনবর্ণ স্থির রেখে স্বরবর্ণ A, E, A, I সাজানো যায় (4!)/(2!) ভাবে; (iii) সঠিক।
বহুপদী সমাপ্তিসূচক
৪. 'Parallel' শব্দটিকে সাজানো সংখ্যা- (i) সবগুলি বর্ণ নিয়ে 3360 (ii) স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে 1120 (iii) ব্যঞ্জনবর্ণের ক্রম পরিবর্তন না করে 168 নিচের কোনটি সঠিক?
ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i), (ii) ও (iii)
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) (i), (ii) ও (iii)

ব্যাখ্যা: 8টি বর্ণে a দুইবার, l তিনবার: (8!)/(2! × 3!) = 3360 স্বরবর্ণ a, a, e এর বিন্যাস (3!)/(2!) = 3, তাই 3360/3 = 1120 ব্যঞ্জনবর্ণ P, r, l, l, l এর বিন্যাস (5!)/(3!) = 20, তাই 3360/20 = 168
বহুনির্বাচনি (MCQ)
৫. 16 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিকবিন্দুর সংযোগ রেখা দ্বারা ত্রিভুজ গঠন করা যায়। কতগুলি ত্রিভুজ গঠন করা যায়?
ক) 120 খ) 240 গ) 560 ঘ) 3360
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 560

ব্যাখ্যা: ত্রিভুজ সংখ্যা = ¹⁶C₃ = (16 × 15 × 14)/(3 × 2 × 1) = 560
সৃজনশীল (CQ)
৬. গণিতে ব্যবহৃত অঙ্কগুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এবং PERMUTATION শব্দটির অর্থ বিন্যাস।
  1. ক) ঢাকা শহরের টেলিফোন নম্বরগুলি 9 অঙ্কের যার প্রথম দুইটি কোড নম্বর 02 হলে গাণিতিক অঙ্ক ব্যবহার করে কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে?২
  2. খ) প্রথম পাঁচটি অঙ্ক পাঁচটি সরলরেখার দৈর্ঘ্য সূচিত করলে রেখাগুলি দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে?৪
  3. গ) স্বরবর্ণগুলিকে জোড় স্থানে রেখে উদ্দীপকের ইংরেজী শব্দটিকে কতভাবে সাজানো যায়?৪
উত্তর দেখুন
ক) মোট অঙ্ক সংখ্যা 10 টি। টেলিফোন নম্বরগুলি 9 অঙ্কনবিশিষ্ট যার প্রথম দুইটি অঙ্ক 0 2। ∴(9 − 2) বা 7 টি খালি ঘর রয়েছে। 10 টি অঙ্ক দ্বারা 7 টি খালিঘর পূরণ করা যাবে 7¹⁰ উপায়ে। মোট টেলিফোন সংযোগ দেওয়া যাবে =7¹⁰ = 282475249 টি।
খ) প্রথম পাঁচটি অঙ্ক (1, 2, 3, 4, 5) সরলরেখার দৈর্ঘ্য সূচিত করলে এই 5 টি থেকে 3 টি সরলরেখা নিয়ে ত্রিভুজ ত্রিভুজ গঠন করা যায়। ⁵C₃ অর্থাৎ 10টি। আমারা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ফলে (1, 2, 3), (1, 2, 4), (1, 2, 5), (1, 3, 4), (1, 3, 5), (1, 4, 5), (2, 3, 5) কম্বিনেশন দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। নির্ণেয় ত্রিভুজ সংখ্যা। 10-7 = 3 টি (Ans.)
গ) PERMUTATION শব্দটিতে মোট 11 টি অক্ষর আছে, যার মধ্যে 5টি স্বরবর্ণ এবং 6 টি ব্যঞ্জনবর্ণ আছে। 1 থেকে 11 এর মধ্যে জোড় স্থান 5 টি এবং বিজোড় স্থান 6টি আছে। এখন, 5টি স্বরবর্ণ দ্বারা 5টি জোড় স্থানকে পূরণ করা যাবে 5!উপায়ে। আবার, যেহেতু ব্যঞ্জনবর্ণের মধ্যে 2 টি T রয়েছে। সুতরাং 6টি ব্যঞ্জনবর্ণ দ্বারা 6টি বিজোড় স্থানকে পূরণ করা যাবে (6!)/(2!) উপায়ে। ∴ শব্দটিতে মোট বিন্যাস সংখ্যা = 5!×(6!)/(2!) = 120 × 720/2 = 43200(Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. গণিতে ব্যবহৃত অঙ্কগুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এবং PERMUTATION শব্দটির অর্থ বিন্যাস। ঢাকা শহরের টেলিফোন নম্বরগুলি 9 অঙ্কের যার প্রথম দুইটি কোড নম্বর 02 হলে গাণিতিক অঙ্ক ব্যবহার করে কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে?
উত্তর দেখুন
উত্তর: মোট অঙ্ক সংখ্যা 10 টি। টেলিফোন নম্বরগুলি 9 অঙ্কনবিশিষ্ট যার প্রথম দুইটি অঙ্ক 0 2। ∴(9 − 2) বা 7 টি খালি ঘর রয়েছে। 10 টি অঙ্ক দ্বারা 7 টি খালিঘর পূরণ করা যাবে 7¹⁰ উপায়ে। মোট টেলিফোন সংযোগ দেওয়া যাবে =7¹⁰ = 282475249 টি।
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. "MATHIMATICS " একটি ইংরেজী শব্দ। শব্দটির সবগুলি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়?
উত্তর দেখুন
উত্তর: "MATHIMATICS " শব্দটিতে মোট অক্ষর 11 টি যার মধ্যে 2 টি M, 2টি A, 2 টি T, এবং অবশিষ্টগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং, মোট বিন্যাস সংখ্যা =(11!)/(2!2!2!) = 4989600(Ans.)

এই অধ্যায়ের বাকি ৩০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।