Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৪. বহুপদী ও বহুপদী সমীকরণ (Polynomials and Polynomial Equations)

এইচএসসি · উচ্চতর গণিত ২য় পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৩৮টি সংক্ষিপ্ত: ৪১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. 3x⁴ − 5x³ − 4x² + 7x + 9কে (x − 1)দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?
ক) 6 খ) 10 গ) 16 ঘ) –12
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 10

বহুনির্বাচনি (MCQ)
২. –3x² + 11x + 7এর সর্বোচ্চ মানের জন্য x এর মান কোনটি? (x∈R)
ক) 3 খ) 2 গ) 2/5 ঘ) 11/6
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 11/6

বহুনির্বাচনি (MCQ)
৩. f(x) = 45x⁴ + 18x² + 4x² − 22x − 45এর একটি উৎপাদক কোনটি?
ক) x − 1 খ) x + 4 গ) x + 1 ঘ) x − 3
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) x − 1

বহুনির্বাচনি (MCQ)
৪. x² + px + q = 0এর একটি মূল 2 + i√3হলে p ও q এর মান কত?
ক) 4,–7 খ) 4, 7 গ) – 4, 7 ঘ) – 4,–7
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) – 4, 7

বহুনির্বাচনি (MCQ)
৫. |2x − x² − 3| = 1সমীকরণের বাস্তব সমাধান কয়টি?
ক) 0 খ) 2 গ) 3 ঘ) 4
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 0

সৃজনশীল (CQ)
৬. একটি দ্বিঘাত সমীকরণের লেখচিত্র y অক্ষকে -10 বিন্দুতে এবং x অক্ষকে 1 ও k বিন্দুতে ছেদ করে, (যেখানে k > 1)। লেখচিত্রের সর্বোচ্চ বিন্দুতে x = 3
  1. ক) k এর মান নির্ণয় কর।২
  2. খ) সমীকরণটি নির্ণয় কর।৪
  3. গ) প্রাপ্ত সমীকরণের মূলদ্বয়ের বিপরীত মূলবিশিষ্ট সমীকরণটি নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) শীর্ষ বিন্দু x = 3 বক্ররেখাটি x অক্ষকে (1, 0) বিন্দুতে ছেদ করে। ∴ মূলবিন্দু হতে বক্ররেখাটির ভুজ = 1` শীর্ষ বিন্দুর ভুজ হতে বক্ররেখার অপর দূরত্ব = 2 ∴ মূল বিন্দু হতে বক্ররেখাটি, (5, 0) বিন্দুতে ছেদ করে। ∴ বক্ররেখাটি (k, 0) = (5, 0) বিন্দুতে ছেদ করে। ∴ k = 5
খ) মনে করি, বক্ররেখাটির সমীকরণ y = ax² + bx + c ............(i) যেহেতু (i) নং বক্ররেখাটি (0, - 10) বিন্দুগামী -10 = a.0 + b.0 + c ⇒ c = -10 (i) এ c = -10 বসিয়ে, y = ax² + bx – 10 ..........(ii) যেহেতু (ii) বক্ররেখাটি (1,0), (5, 0) বিন্দুগামী 0 = a.1 + b.1 - 10 বা, a + b = 10 .......(i) এবং 0 = a.5² + b.5 -10 বা, 5a + b = 2 .........(iv) (iii) হতে (i) বিয়োগ করে, a − 5a + b − b = 10 − 2 ⇒ −4a = 8 ⇒ a = −2 (iii) এ a = -2 বসিয়ে, - 2 + b = 10 ⇒ b = 12 (i) এ a,b,c এর মান বসিয়ে, y = - 2x² + 12x - 10 ইহাই নির্ণেয় সমীকরণ।
গ) x- অক্ষের ছেদ বিন্দুতে y = 0 0 = -2x² + 12x – 10 বা, x² – 6x + 5 = 0 মনে করি, x² – 6x + 5 = 0 সমীকরণ মূলদ্বয় α,β এবং এর বিপরীত মূলদ্্বয় বিশিষ্ট সমীকরণ 1/α,1/β α + β = 6,αβ = 5 মূলদ্বয়ের গুণফল = 1/α + 1/β = (α + β)/αβ = 6/5 মূলদ্বয়ের যোগ ফল = 1/α.1/β = 1/αβ = 1/5 ∴ নির্ণেয় সমীকরণ, x² − (6/5)x + 1/5 = 0 বা, 5x² − 6x + 1 = 0
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. একটি দ্বিঘাত সমীকরণের লেখচিত্র y অক্ষকে -10 বিন্দুতে এবং x অক্ষকে 1 ও k বিন্দুতে ছেদ করে, (যেখানে k > 1)। লেখচিত্রের সর্বোচ্চ বিন্দুতে x = 3 k এর মান নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: শীর্ষ বিন্দু x = 3 বক্ররেখাটি x অক্ষকে (1, 0) বিন্দুতে ছেদ করে। ∴ মূলবিন্দু হতে বক্ররেখাটির ভুজ = 1` শীর্ষ বিন্দুর ভুজ হতে বক্ররেখার অপর দূরত্ব = 2 ∴ মূল বিন্দু হতে বক্ররেখাটি, (5, 0) বিন্দুতে ছেদ করে। ∴ বক্ররেখাটি (k, 0) = (5, 0) বিন্দুতে ছেদ করে। ∴ k = 5
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. x² + px + q = 0 এবং x² + qx + p = 0 সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল আছে। দেখাও যে, p = q অথবা p + q + 1 = 0
উত্তর দেখুন
উত্তর: ধরি, সাধারণ মূল= α ∴α² + αo+ = 0..............(i) α² + αq + p = 0.............(ii) (-) করে, α(p − q) + (p − q) = 0 বা, α(p − q) − 1(p − q) = 0 বা, (p − q)(α − 1) = 0 ∴p − q = 0 অথবা, α − 1 = 0 ∴p − q = ∴α = 1 এখন, (i) নং সমীকরণে α = 1 বসিয়ে পাই, 1² + 1.p + q = 0 ∴p + q + 1 = 0 (দেখানো হলো)

এই অধ্যায়ের বাকি ১২০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।