Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. ভেক্টর

এইচএসসি · পদার্থবিজ্ঞান ১ম পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৮৯টি সংক্ষিপ্ত: ১৫৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. স্কেলার গুণফলের মান ভেক্টর রাশিদ্বয়ের অন্তর্গত কোণের কোন ত্রিকোণমিতিক অনুপাতের সমানুপাতিক?
ক) সাইন খ) কোসাইন গ) ট্যানজেন্ট ঘ) সেকেন্ট
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) কোসাইন

বহুনির্বাচনি (MCQ)
২. নিচের কোনটি স্কেলার?
ক) ত্বরণ খ) ভর গ) ভরবেগ ঘ) বেগ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ভর

বহুনির্বাচনি (MCQ)
৩. কোন নৌকাকে অনুভূমিকের সাথে θ কোণ উৎপন্ন করে F বল দ্বারা গুণ টানা হলে অনুভূমিক উপাংশের মান কত?
ক) F tan θ খ) F sin θ গ) F cos θ ঘ) F cot θ
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) F cos θ

বহুনির্বাচনি (MCQ)
৪. রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের কত গুণ?
ক) দুই খ) তিন গ) চার ঘ) সাত
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) দুই

বহুনির্বাচনি (MCQ)
৫. দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে ভেক্টর রাশি দুটির -
ক) যোগফল ও গুণফলের সমান খ) গুণফল ও ভাগফলের সমান গ) যোগফল ও বিয়োগফলের সমান ঘ) বিয়োগফল ও যোগফলের সমান
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) যোগফল ও বিয়োগফলের সমান

সৃজনশীল (CQ)
৬. River 18ms⁻¹ Boat 25ms⁻¹ 400m 60°
  1. ক) আয়ত এক ভেক্টর কাকে বলে?১
  2. খ) লনরোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন?২
  3. গ) নৌকাটি অপর প্রান্তে নদীর তীর বরাবর কত দূরে গিয়ে পৌঁছাবে?৩
  4. ঘ) যদি নৌকাটি নদীর প্রস্থ বরাবর রওনা হয় তাহলে নদীটি পার হতে প্রয়োজনীয় সময়, উদ্দীপকে উল্লেখিত অবস্থায় নদীটি পার হতে প্রয়োজনীয় সময় অপেক্ষা বেশি না কম? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাংক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে।
খ) লন রোলার ঠেলার সময় এর আপত ওজন বৃদ্ধি পায় কিন্তু টানার সময় আপাত ওজন হ্রাস পায়। এজন্য লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। (mg − Fsinθ) F sinθ θ F F₁ F θ F cosθ (Fsinθ + mg) m ভর বিশিষ্ট একটি লন রোলার কে F বলে অনুভূমিকের সাথে θ কোণে ঠেলার ক্ষেত্রে নিচের দিকে লব্ধি বল হয় (F sinθ + mg), যা লন রোলারের নিজস্ব ওজন mg অপেক্ষা বেশি। অন্য দিকে টানার ক্ষেত্রে নিচের দিকে ক্রিয়াশীল বল হয় (mg – F sinθ), ফলে রোলারটি হালকা মনে হয়।
গ) এখানে, নৌকার বেগ, u = 25 ms⁻¹ স্রোতের বেগ, v = 18 ms⁻¹ স্রোতের দিকের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোণ, θ = 60° নদীর প্রস্থ, d = 400m নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ, = u sinθ + v sin 0° = u sin θ ∴ নদীটি পার হতে প্রয়োজনীয় সময়, t = d/(u sinθ) = (400 m)/(25 ms⁻¹ × sin 60°) ⁻ × ° = 18.475 s আবার, স্রোতের দিক বরাবর বেগের উপাংশ = u cosθ + v cos 0° = u cosθ + v ∴ নৌকাটি অপর প্রান্তে নদীর তীর বরাবর x দূরত্বে গিয়ে পৌঁছালে, x = (u cosθ + v)t = (25 ms⁻¹ × cos 60° + 18 ms⁻¹) × 18.475s = 563.49 m (Ans.)
ঘ) এখানে, নৌকার বেগ, u = 25 ms⁻¹ উদ্দীপকে উল্লেখিত অবস্থায় নদী পার হতে প্রয়োজনীয় সময়, t = 18.475 sec নদীর প্রস্থ d = 400m এখন, নৌকাটি যদি নদীর প্রস্থ বরাবর রওনা হয় তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় t′ হলে, t′ = d/(u sin θ) = 400m/(25 ms⁻¹ × sin 90°) ⁻ × ° [ θ = 90°] = 16 sec এখানে, t > t′ অতএব, নৌকাটি যদি নদীর প্রস্থ বরাবর রওনা হয় তাহলে নদীটি পার হতে প্রয়োজনীয় সময় উদ্দীপকে উল্লিখিত অবস্থায় নদীটি পার হতে প্রয়োজনীয় সময় অপেক্ষা কম।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১৪ বার এসেছে
৭. কার্ল কী?
উত্তর দেখুন
উত্তর: কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল একটি ভেক্টর রাশি যা ঐ ক্ষেত্রের ঘূর্ণনশীলতা নির্দেশ করে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১৩ বার এসেছে
৮. সংরক্ষণশীল বল কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির ওপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলে।

এই অধ্যায়ের বাকি ২৮৬টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।