Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১. তাপগতিবিদ্যা

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

MCQ: ৪৮টি সৃজনশীল: ৭৫টি সংক্ষিপ্ত: ১৭২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. J দ্বারা প্রকাশ করা হয় –
ক) ক্লসিয়াস ধ্রুবক খ) তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক গ) অভ্যন্তরীণ শক্তি ঘ) বহিঃস্থ কাজ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক

বহুনির্বাচনি (MCQ)
২. নিচের কোনটি তাপগতীয় চলরাশি?
ক) তাপ খ) চাপ গ) কাজ ঘ) শক্তি
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) চাপ

বহুনির্বাচনি (MCQ)
৩. 25°C তাপমাত্রায় ও বায়ুমন্ডলীয় চাপে শুষ্ক বায়ুকে হঠাৎ সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
ক) 118.18°C খ) 120.18°C গ) 128.18°C ঘ) 125.18°C
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 120.18°C

বহুপদী সমাপ্তিসূচক
৪. থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক কারণ – i. পারদের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় ii. নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ অন্যান্য তরল পদার্থ অপেক্ষা বেশি iii. পারদের তাপীয় ক্ষমতা খুব বেশি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ)
৫. ইঞ্জিনের কর্মদক্ষতা কোনটির উপর নির্ভর করে?
ক) তাপ গ্রাহকের তাপমাত্রা খ) কার্যকরী পদার্থের প্রকৃতি গ) তাপ শোষণের হার ঘ) তাপ গ্রহণের হার
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) তাপ গ্রাহকের তাপমাত্রা

সৃজনশীল (CQ)
৬. একজন শিক্ষার্থী 'তাপীয় বিশৃঙ্খলা' পর্যবেক্ষণ করতে গিয়ে দেখল A ও B দুটি তাপ উৎপাদক যন্ত্রের A কে 700kJ শক্তি সরবরাহ করায় উহা 2kg পানিকে 25°C হতে 100°C তাপমাত্রায় উন্নীত করে এবং B ঐ পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত করে। [নটর ডেম কলেজ, ঢাকা
  1. ক) তাপীয় সমতা কী?১
  2. খ) সমোষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ কৃত কাজের সমান কেন?২
  3. গ) A যন্ত্রটির দক্ষতা নির্ণয় কর।৩
  4. ঘ) শিক্ষার্থীর পর্যবেক্ষণটির তুলনামূলক ফলাফল গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটেনা তাকে তাপীয় সমতা বলে।
খ) সমোষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের (যেমন, সিলিন্ডারের অভ্যন্তরে রক্ষিত গ্যাস) তাপমাত্রা তথা অন্ত:স্থ শক্তির পরিবর্তন হয় না। ΔU = 0 হওয়ায় ΔQ = ΔU + ΔW সূত্র হতে পাই, ΔQ = 0 + ΔW বা, ΔQ = ΔW; একারণেই সমোষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ কৃতকাজের সমান।
গ) দেওয়া আছে, A-তে সরবরাহকৃত তথা অন্তমূর্খী তাপশক্তি, Qin = 700 kJ = 700 × 10³J বর্ণিত পানির ভর, m = 2 kg আদি তাপমাত্রা, θ₁ = 25°C চূড়ান্ত তাপমাত্রা, θ₂ = 100°C জানা আছে, পানির আপেক্ষিক তাপ, S = 4200 Jkg⁻¹K⁻¹ বের করতে হবে, A যন্ত্রটির দক্ষতা, η = ? আমরা জানি, পানি কর্তৃক গৃহীত তাপ, Qout = mSΔθ = Sm (θ₁ − θ₂) = 2 kg × 4200 Jkg⁻¹K⁻¹ × (100 − 25) K = 630000J ∴ A যন্ত্রটির দক্ষতা, η = ছড়ঁঃ/ছরহ × 100% = 630000J/(700×10³J) × 100% = 0.9 × 100% = 90% (Ans.)
ঘ) m = 2kg ভরের পানিকে T₁ = 25°C = 298K হতে T₂ = 100°C = 373K তাপমাত্রায় উন্নীত করতে এন্ট্রপির বৃদ্ধি, ΔS₁ = mSln T²/T¹ = 2kg × 4200 Jkg⁻¹K⁻¹ × ln (373K/298K) = 1885.7 JK⁻¹ আবার, 2kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে গৃহীত তাপ, Q = পানির ভর × পানির বাষ্পীভবনের সুপ্ততাপ। = 2kg × 2268000 Jkg⁻¹ = 4536000 J এক্ষেত্রে উক্ত পানির এন্ট্রপির বৃদ্ধি, ΔS₂ = Q/T = (4536000 J)/(373 K) = 12160.9JK⁻¹ এন্ট্রপি দ্বারাই 'তাপীয় বিশৃংখলা' নির্দেশিত হয়। সুতরাং, প্রথম ধাপে 'তাপীয় বিশৃংখলা' 1885.7 JK⁻¹ পরিমাণ বৃদ্ধি পায় এবং দ্বিতীয় ধাপে 'তাপীয় বিশৃংখলা' 12160.9JK⁻¹ পরিমাণ বৃদ্ধি পায়। 'তাপীয় বিশৃংখলা' তথা এন্ট্রপির এই বৃদ্ধিদ্বয়ের অনুপাত = ΔS₁ ঃ ΔS₂ = (1885.7 JK⁻¹) ঃ (12160.9 JK⁻¹) = 1 ঃ 6.45
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ১০ বার এসেছে
৭. তড়িৎ দ্বিমেরু কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ পরস্পরের সন্নিকটে থাকলে এদেরকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৭ বার এসেছে
৮. এনট্রপি কী?
উত্তর দেখুন
উত্তর: প্রত্যাবর্তী রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে এনট্রপি বলে।

এই অধ্যায়ের বাকি ২৮৭টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।