ক) ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে হল বিভব বলে।
খ) ট্রান্সফরমারে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে আর নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়। পারস্পরিক তড়িৎচৌম্বক আবেশের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। তড়িৎচৌম্বক আবেশের জন্য মুখ্য কুন্ডলীর প্রবাহ তথা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু ডিসি প্রবাহ সময়ের সাথে পরিবর্তিত হয় না, তাই চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হয় না এবং গৌণ কুন্ডলীতে কোনো তড়িচ্চালক বল আবিষ্ট হয় না। তাই ট্রান্সফরমার ডিসি প্রবাহে কাজ করে না।
গ) এখানে,
তার হতে P বিন্দুর দূরত্ব,
a = 40cm = 0.4m
তড়িৎ প্রবাহ, I = 60A
P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, BP = ?
আমরা জানি,
BP = μ₀I/2πa
= (4π × 10⁻⁷ TmA⁻¹ × 60A)/(2 × π × 0.4m) ⁻ ⁻ × × π ×
= 3 × 10⁻⁵T (Ans.)
ঘ) পরবর্তীতে তারটি বাকিয়ে 40cm ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুন্ডলী করা হলো। যার কেন্দ্র, হচ্ছে, Q
অর্থাৎ,
তারের ব্যাসার্ধ, (r) = 40cm
= 0.4 m
পাক সংখ্যা, n = 1
তড়িৎ প্রবাহ, I = 60A
এবং P বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান BP = 3 × 10⁻⁵T
Q বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান BQ = μ₀nI/2r
= (4π × 10⁻⁷ TmA⁻¹ × 1 × 60A)/(2 × 0.4m) ⁻ ⁻ × × ×
= 9.42×10–⁵T
যেহেতু Q বিন্দুতে চৌম্বক্ষেত্র (BQ)>P বিন্দুতে চৌম্বকক্ষেত্রে (BP) অর্থাৎ P ও Q পরিবাহী হতে সমদূরে থাকলেও P অপেক্ষা Q বিন্দুতে চৌম্বকক্ষেত্রের মান বেশি।