Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৭. ভৌত আলোকবিজ্ঞান

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

MCQ: ৪৮টি সৃজনশীল: ৩৯টি সংক্ষিপ্ত: ৯৯টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক
১. একটি উৎস থেকে দুটি সুসঙ্গত উৎস তৈরি করতে- i. দুটি চিড় লাগাবে ii. একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো লাগাবে iii. চারটি চিড় লাগবে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii গ) iii ঘ) i
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ)
২. তাড়িত চৌম্বক সঞ্চালনের দিক কোন নিয়ম মেনে চলে?
ক) ডান হস্ত নিয়ম খ) বাম হস্ত নিয়ম গ) কর্ক স্ক্রু নিয়ম ঘ) ফ্যারাডে নিয়ম
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ডান হস্ত নিয়ম

বহুনির্বাচনি (MCQ)
৩. ফ্রেনেল শ্রেণির অপবর্তনে সৃষ্ট তরঙ্গমুখ কীরূপ?
ক) সমতল খ) গোলীয় গ) উপবৃত্তাকার ঘ) কোণিক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) গোলীয়

বহুনির্বাচনি (MCQ)
৪. কোনো বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পেলে কেমন ব্যতিচার ঘটতে পারে?
ক) ধ্বংসাত্মক ব্যতিচার খ) গঠনমূলক ব্যতিচার গ) দুটিই ঘ) একটিও না
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) গঠনমূলক ব্যতিচার

বহুনির্বাচনি (MCQ)
৫. কোন বিকিরণ তাড়িতচৌম্বকীয় বর্ণালি সৃষ্টি করে?
ক) তড়িৎ বিকিরণ খ) চৌম্বকীয় বিকিরণ গ) মোলার বিকিরণ ঘ) তাড়িতচৌম্বকীয় বিকিরণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) তাড়িতচৌম্বকীয় বিকিরণ

সৃজনশীল (CQ)
৬. চিড়দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 1.88 mm ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য = 4800 A° পরীক্ষাটি বায়ু মাধ্যমে সম্পন্ন হয়েছে।
  1. ক) কার্শফের দ্বিতীয় সূত্রটি বিবৃত কর।১
  2. খ) ইস্পাতের চেয়ে নরম লোহাকে তড়িৎ চুম্বক তৈরীর ক্ষেত্রে বেশি উপযোগী মনে করা হয় কেন?২
  3. গ) পরপর দুইটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় কর।৩
  4. ঘ) পরীক্ষাটি 1.5 প্রতিসরাঙ্কের কোন তরলে একই রকম ঝালর পর্দায় পাওয়া যাবে কিনা। গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) কার্শফের ২য় সূত্রটি হলো- কোনো বদ্ধ তড়িৎ বর্তনী পরিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য।
খ) কোনো নির্দিষ্ট চুম্বকন ক্ষেত্রের বেলায়, নরম লোহার চুম্বকন মাত্রা (I) ইস্পাত অপেক্ষা বেশি। অতএব, নির্দিষ্ট H-এর বেলায়, নরম লোহার চৌম্বক গ্রাহিতা K = I/H) ইস্পাত অপেক্ষা বেশি। এজন্য তড়িৎ চুম্বক তৈরি করার ক্ষেত্রে নরম লোহা ব্যবহার করা হয়।
গ) দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব, a = 1.88 mm = 1.88 × 10⁻³m ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λ = 4800 Å = 4.8 × 10⁻⁷m চিরদ্বয় হতে পর্দার দূরত্ব, D = 1m বের করতে হবে, পরপর দুইটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব = ডোরা ব্যবধান, Δz = ? আমরা জানি, Δz = λD/a = (4.8 × 10⁻⁷m × 1m)/(1.88 × 10⁻³m) ⁻ × × ⁻ = 2.5532 × 10⁻⁴m (Ans.)
ঘ) আমরা জানি, বায়ুর পরম প্রতিসরাংক, μa ≈ 1 উক্ত তরলের পরম প্রতিসরাংক, μl = 1.5 বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য, λa = 4.8 × 10⁻⁷m উক্ত তরলে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য λl হলে, λl/λa = μa/μl ∴ λl = μa/μl λa = 1/1.5 × 4.8 × 10⁻⁷m = 3.2 × 10⁻⁷m 1.5 প্রতিসরাংকের কোনো তরলে করলে উদ্দীপকের পরীক্ষাটি প্রাপ্ত ডোরা ব্যবধান, Δz′ = (λl D)/a = (3.2 × 10⁻⁷m × 1m)/(1.88 × 10⁻³m) ⁻ × × ⁻ = 1.702 × 10⁻⁴m লক্ষ্যকরি, 1.702 × 10⁻⁴m ≠ 2.5532 × 10⁻⁴m অর্থাৎ, Δz′ ≠ Δz সুতরাং, পরীক্ষাটা 1.5 প্রতিসরাঙ্কের কোনো তরলে করলে একই রকম ঝালর পর্দায় পাওয়া যাবে না।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৯ বার এসেছে
৭. কাল দীর্ঘায়ন কী?
উত্তর দেখুন
উত্তর: কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ঐ একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়; এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৮. ফার্মাটের নীতি বিবৃত কর।
উত্তর দেখুন
উত্তর: ফার্মাটের নীতি: "কোন আলোকরশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয় তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে।"

এই অধ্যায়ের বাকি ১৭৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।