Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৯. পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

এইচএসসি · পদার্থবিজ্ঞান ২য় পত্র

MCQ: ৪৯টি সৃজনশীল: ৫৮টি সংক্ষিপ্ত: ১৪৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-
ক) আইসোবার খ) আইসোমার গ) আইসোটোপ ঘ) ইলেকট্রন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) আইসোবার

বহুনির্বাচনি (MCQ)
২. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1922 খ) 1911 গ) 1919 ঘ) 1913
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 1913

বহুনির্বাচনি (MCQ)
৩. কোনটি তড়িৎ নিরপেক্ষ?
ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) আলফা
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) নিউট্রন

বহুনির্বাচনি (MCQ)
৪. কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) 1857 সালে খ) 1867 সালে গ) 1887 সালে ঘ) 1897 সালে
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 1897 সালে

বহুনির্বাচনি (MCQ)
৫. কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?
ক) 1811 খ) 1913 গ) 1919 ঘ) 1911
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 1911

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. সময়ের সাথে কোন তেজস্ক্রিয় অবক্ষয় দেখানো হল। 0 1 2 3 4 5 6 7 8 9 10 t(day) 30 25 20 15 10 5 N N₀
  1. ক) বন্ধন শক্তি কাকে বলে?১
  2. খ) গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না কেন?২
  3. গ) তেজস্ক্রিয় ভাঙ্গনের অবক্ষয় ধ্রুবক কত?৩
  4. ঘ) পদার্থটির 17% অবশিষ্ট থাকার সময় লেখচিত্রে প্রদর্শিত পরীক্ষালব্ধ মানের সাথে সামঞ্জস্য পূর্ণ কিনা যাচাই কর।৪
উত্তর দেখুন
ক) একটি নিউক্লিয়াসকে ভেঙ্গে পৃথক পৃথক প্রোটন নিউট্রনে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে।
খ) আমরা জানি, তেজস্ক্রিয় পদার্থ হতে তিন ধরণের রশ্মি নির্গত হয়, যথা; আলফা, বিটা ও গামা রশ্মি। গামা রশ্মি চার্জ নিরপেক্ষ বলে এটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না।
গ) উদ্দীপকের চিত্র হতে পাই, অর্ধায়ু, T(1/2) = 3 Days অবক্ষয় ধ্রুবক, λ = ? আমরা জানি, T(1/2) = 0.693/λ বা, λ = 0.693/(T (1/2)) = 0.693/3 ∴ λ = 0.231 day⁻¹. (Ans.)
ঘ) ধরি, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা = No ∴অবশিষ্ট পরমাণুর সংখ্যা, N = No × 17% = (No × 17)/100 = 17No/100 'গ' অংশ হতে পাই, অবক্ষয় ধ্রুবক, λ = 0.231day⁻¹ ধরি, 17% অবশিষ্ট থাকার সময়, t আমরা জানি, N = Noe⁻λt বা, 17No/100 = Noe⁻λt বা, ln\(17/100) ) = − λt বা, − 1.7719 = − 0.231t ∴ t = 7.67 day. উদ্দীপকে প্রদত্ত লেখচিত্র হতে পাই, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, No = 30 ∴ অবশিষ্ট পরামাণুর সংখ্যা, N = 30 × 17% = 5.1 প্রদত্ত লেখচিত্র হতে পাওয়া যায়, পরমাণুর সংখ্যা হ্রাস পেয়ে 5.1 হতে সময় লাগে 6.7 days অতএব, পদার্থটির 17% অবশিষ্ট থাকার সময় লেখচিত্রে প্রদর্শিত পরীক্ষালব্ধ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৭ বার এসেছে
৭. বন্ধন শক্তি কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: একটি নিউক্লিয়াসকে ভেঙ্গে পৃথক পৃথক প্রোটন নিউট্রনে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৮. ট্রানজিস্টর কী?
উত্তর দেখুন
উত্তর: দুইটি P টাইপ পদার্থের মাঝে একটি n টাইপ পদার্থ অথবা দুটি n টাইপ পদার্থের মাঝে একটি P টাইপ বস্তু স্যান্ডউইচ করে তৈরি করা বিশেষ কৌশল যা ইলেকট্রনিক্স বর্তনীগুলোতে বিবর্ধক ও দ্রুত গতির সুইচরূপে কাজ করতে সক্ষম, তাকে ট্রানজিস্টর বলে।

এই অধ্যায়ের বাকি ২৪৩টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।