Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৩. সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

এইচএসসি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

MCQ: ৯৪টি সৃজনশীল: ২৯টি সংক্ষিপ্ত: ৪৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. সর্বপ্রথম গণনার কাজ খ্রি:পূ: কত বছর আগে শুরু হয়?
ক) ১০০০ খ) ১৫০০ গ) ২৫০০ ঘ) ৩০০০
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ৩০০০

বহুনির্বাচনি (MCQ)
২. কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) দশমিক খ) বাইনারি গ) অকটাল ঘ) হেক্সাডেসিমেল
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) বাইনারি

বহুনির্বাচনি (MCQ)
৩. শূন্য এর উদ্ভব হয় কোন সংখ্যা পদ্ধতি থেকে?
ক) গ্রীক খ) হিন্দু গ) রোমান ঘ) চাইনিস
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) হিন্দু

বহুনির্বাচনি (MCQ)
৪. প্রথম গণনার কাজের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) European খ) Egyptian Hieroglyphic গ) Devanagari ঘ) Arabic
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) Egyptian Hieroglyphic

বহুনির্বাচনি (MCQ)
৫. ডিজিটাল সার্কিট বুঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী?
ক) দশমিক খ) বাইনারি গ) অকটাল ঘ) হেক্সাডেসিমেল
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) বাইনারি

সৃজনশীল (CQ)
৬. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) এনকোডার কী?১
  2. খ) A + B কোন গেটকে সমর্থন করে? ব্যাখ্যা কর।২
  3. গ) উদ্দীপকের ডিভাইসটির সত্যক সারণি লেখ।৩
  4. ঘ) উদ্দীপকের ক ও খ অংশের রাশিমালা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন কর।৪
উত্তর দেখুন
ক) এনকোডার হলো একটি বর্তনী, যা তথ্যকে একটি ফরমেট বা কোড হতে অন্য ফরমেটে বা কোডে রূপান্তর করে।
খ) A + B OR গেটকে সমর্থন করে। যে লজিক গেটে দুই বা দুইয়ের বেশি ইনপুট থাকে এবং যৌক্তিক যোগের মাধ্যমে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে OR গেট বলে। OR গেটে সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হয় এবং যেকোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। OR গেট যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে।
গ) উদ্দীপকের ডিভাইসটির আউটপুট নির্ণয় করে পাই, ক = A⊕B⊕C খ = (A⊕B)C + AB নিম্নে ডিভাইসটির আউটপুট ক ও খ এর সত্যক সারণি নির্ণয় করা হলো- A | B | C | AB | A⊕B | (A⊕B)C | ক | খ 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 0 | 0 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 0 | 1 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 0 | 1 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 1 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 0 1 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 1 | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | 1 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 1
ঘ) উদ্দীপকের আউটপুটদ্বয় ক ও খ হলো যথাক্রমে ফুল অ্যাডারের যোগফল ও ক্যারির সমতুল্য। অর্থাৎ, ক = A⊕B⊕C = A'B'C + A'BC' + AB'C' + ABC এবং, খ = (A⊕B)C + AB = (A'B + AB')C + AB(C + C') = A'BC + AB'C + ABC + ABC' নিম্নে ক ও খ অংশের রাশিমালা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা হলো-
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. BCD কোড কী?
উত্তর দেখুন
উত্তর: BCD বা Binary Coded Decimal হলো প্রতিটি দশমিক সংখ্যার সমতুল্য 4টি বাইনারি মান।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৮. রেজিস্টার কী?
উত্তর দেখুন
উত্তর: রেজিস্টার হলো কিছু ফ্লিপফ্লপের সমন্বয়ে তৈরি ডিজিটাল বর্তনী, যা সীমিত সংখ্যক বাইনারি ডেটা ধারণ করতে পারে।

এই অধ্যায়ের বাকি ১৬২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।