Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৫. প্রোগ্রামিং ভাষা

এইচএসসি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

MCQ: ৪৫টি সৃজনশীল: ২০টি সংক্ষিপ্ত: ৩৮টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. কম্পিউটারের ভাষার পদ্ধতি হলো-
ক) দশমিক পদ্ধতি খ) অক্টাল পদ্ধতি গ) বাইনারি পদ্ধতি ঘ) হেক্সা পদ্ধতি
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) বাইনারি পদ্ধতি

বহুনির্বাচনি (MCQ)
২. যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষার স্তর বলা হয়?
ক) উচ্চস্তরের খ) মধ্যস্তরের গ) নিম্নস্তরের ঘ) অতি উচ্চস্তরের
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) নিম্নস্তরের

বহুনির্বাচনি (MCQ)
৩. মেশিনের ভাষাকে রুপান্তরিত প্রোগ্রামকে বলা-
ক) অ্যাসেম্বলার খ) কম্পাইলার গ) ইন্টারপ্রেটার ঘ) অবজেক্ট প্রোগ্রাম
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) অবজেক্ট প্রোগ্রাম

বহুনির্বাচনি (MCQ)
৪. প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়?
ক) Encoding খ) Amending গ) Debugging ঘ) Correction
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) Debugging

বহুনির্বাচনি (MCQ)
৫. প্রোগ্রামের ভুলকে কী বলে?
ক) বাগ খ) ডিবাগিং গ) বাগনি ঘ) বাগি
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) বাগ

সৃজনশীল (CQ)
৬. # include<stdio.h.> main int SUM,N; Printf("Inter the last number"); scanf("%d",&N); SUM=O; for(i=1;i≤N;i=i+3) { SUM=SUM+i; } Printf("Result:%d", SUM); }
  1. ক) সুডোকোড কী?১
  2. খ) অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা কর।২
  3. গ) উপরের উদ্দীপকটির ফ্লোচার্ট অঙ্কন কর।৩
  4. ঘ) উপরের উদ্দীপকটি do.............while লুপের সাহায্যে করতে হলে কোডের কী পরিবর্তন করতে হবে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালি সম্পর্কিত কিছুসংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে সুডো কোড বলে।
খ) কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, যা হাইলেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়। কম্পাইলারে প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। অর্থাৎ প্রোগ্রাম একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রাম প্রিন্ট করা যায়। তাই অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী।
গ) উদ্দীপকে উল্লেখিত C প্রোগ্রামটির ফ্লোচার্ট নিম্নরূপ-
ঘ) উদ্দীপকে উল্লেখিত C প্রোগ্রামে একটি সিরিজের যোগফল for লুপের সাহায্যে নির্ণয় করা হয়েছে। এখন উক্ত প্রোগ্রামে for লুপের পরিবর্তে do- while লুপ ব্যবহার করে একই আউটপুট পেতে প্রোগ্রামটি হবে নিম্নরূপ- # include <stdio.h> main ( ) { int SUM, N, i = 1; printf ("Enter the last number:"); scanf ("%d", N); SUM = 0; do { SUM = SUM + i; i = i + 3; } while (i < = N); printf ("Result : %d", SUM); }
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. চলক কী?
উত্তর দেখুন
উত্তর: প্রোগ্রাম নির্বাহের সময় প্রোগ্রামে ব্যবহৃত যে সকল রাশির মান পরিবর্তিত হয় তাকে চলক বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. সুডোকোড কী?
উত্তর দেখুন
উত্তর: প্রোগ্রামের ধরন ও কার্যপ্রণালি সম্পর্কিত কিছুসংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে সুডো কোড বলে।

এই অধ্যায়ের বাকি ৯৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।