Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. গতি

নবম/দশম · পদার্থবিজ্ঞান

MCQ: ৪৬৪টি সৃজনশীল: ৪৮টি সংক্ষিপ্ত: ১০০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. ত্বরণের পরিবর্তন হয়− i. মানের পরিবর্তন হলে ii. দিকের পরিবর্তন হলে iii. মান ও দিক উভয়ের পরিবর্তন হলে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. কোনটি স্কেলার রাশি?
ক) বেগ খ) দ্রুতি গ) সরণ ঘ) ত্বরণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) দ্রুতি

বহুনির্বাচনি (MCQ)
৩. ত্বরণের একক কোনটি?
ক) ms⁻¹ খ) ms⁻² গ) Ns ঘ) kgs⁻²
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) ms⁻²

বহুনির্বাচনি (MCQ)
৪. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
ক) রৈখিক গতি খ) উপবৃত্তাকার গতি গ) পর্যাবৃত্ত গতি ঘ) স্পন্দন গতি
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) পর্যাবৃত্ত গতি

বহুনির্বাচনি (MCQ)
৫. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের-
ক) সমানুপাতিক খ) বর্গের সমানুপাতিক গ) ব্যস্তানুপাতিক ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) বর্গের সমানুপাতিক

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : রাজীবরা সপরিবারে সিলেটের জাফলং বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রার শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 min পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রুতি লিখে নিল। বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘণ্টায় 18, 36, 54, 54, 54, 36 ও 18 কিলোমিটার।
  1. ক) তাৎক্ষণিক দ্রুতি কী?১
  2. খ) বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।২
  3. গ) প্রথম ৫ মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।৩
  4. ঘ) সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ-সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা কর?৪
উত্তর দেখুন
ক) কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুটির প্রকৃত দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি বলে।
খ) সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক ত্বরণ α দ্বারা প্রকাশ করা হয়। t সময়ে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তন w হলে, কৌণিক ত্বরণ, α = w/t এখানে w = θ/t
গ) এখানে, প্রথম 5 min পর বেগ, v = 18 km h−¹ = (18 × 1000)/(60 × 60) ms−¹ = 5 m s−¹ সময়, t = 5 min = 5 × 60 s = 300 s আদিবেগ, u = 0 প্রথম 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, s =? s = ((u + v)/2) t = (0 + 5ms⁻¹)/2 × 300s = 750 m সুতরাং, প্রথম 5 মিনিটে গাড়িটি 750 m দূরত্ব অতিক্রম করে।
ঘ) ছক কাগজের X অক্ষ বরাবর সময় (t) এবং Y অক্ষ বরাবর বেগ (v) স্থাপন করে যে লেখ পাওয়া যায় তাকে বেগ-সময় লেখচিত্র বলা হয়। উদ্দীপক হতে প্রথম 5, 10, 15, 20, 25, 30 ও 35 min-এ বেগ যথাক্রমে 18, 36, 54, 54, 54, 36 ও 18kmh−¹। তাহলে X অক্ষে min এককে সময় এবং Y অক্ষে km h−¹ এককে বেগ বিবেচনা করে XY তলে (5, 18), (10, 36), (15, 54), (20, 54), (25, 54), (30, 36) ও (35, 18) বিন্দুগুলো স্থাপন করি। লেখচিত্র হতে দেখা যায়, মাইক্রোবাসটি প্রথমে স্থির অবস্থান অর্থাৎ O বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং লেখচিত্রের A বিন্দু পর্যন্ত সমত্বরণে চলে। এরপর ত্বরণ শূন্য হয়ে যায় এবং B বিন্দু পর্যন্ত সুষম বেগে চলে। এরপর মন্দন সৃষ্টি হয়। ফলে মাইক্রোবাসটির বেগ আস্তে আস্তে কমতে থাকে। অতএব, লেখচিত্র থেকে খুব সহজেই ত্বরণ, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার নির্ণয় করা যায়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইদিকে একইভাবে অতিক্রম করে, তাহলে বস্তুটির গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৮. সরণ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।

এই অধ্যায়ের বাকি ৬০৪টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।