Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৬. বস্তুর উপর তাপের প্রভাব

নবম/দশম · পদার্থবিজ্ঞান

MCQ: ৩৪৮টি সৃজনশীল: ৬৩টি সংক্ষিপ্ত: ১২৯টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন?
ক) লোহা সাশ্রয় করার জন্য খ) গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য গ) রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য ঘ) তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য

বহুনির্বাচনি (MCQ)
২. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
ক) পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই গ) পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় তাই
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই

বহুপদী সমাপ্তিসূচক
৩. সুপ্ততাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

বহুনির্বাচনি (MCQ)
৪. সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল?
ক) 2 মিনিট খ) 4 মিনিট গ) 6 মিনিট ঘ) 8 মিনিট
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 6 মিনিট

বহুনির্বাচনি (MCQ)
৫. গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট?
ক) 6 খ) 8 গ) 12 ঘ) 18
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 6

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. একটি রেললাইনে 18 m দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুটি পাতের মধ্যে 3 cm ফাঁকা রাখা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12°C বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶K⁻¹.
  1. ক) আপেক্ষিক তাপ কাকে বলে?১
  2. খ) পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয় কেন?২
  3. গ) বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করো।৩
  4. ঘ) বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।৪
উত্তর দেখুন
ক) 1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।
খ) মাটির তৈরি কলসির গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। যার মধ্যে দিয়ে পানি বাইরের দেয়ালে আসে। বাইরের দেয়ালের এই পানি স্বতঃবাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ কলসির ভেতরের পানি হতে গ্রহণ করে। ফলে কলসির পানির তাপমাত্রা কমে যায়। তাই মাটির কলসিতে রাখা পানি ঠান্ডা থাকে। পিতল বা লোহার পাত্রে মাটির কলসির ন্যায় কোনো ছিদ্র থাকে না। তাই পানি বাইরে আসতে পারে না। ফলে পানি ঠান্ডা হতে পারে না। এ কারণেই পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা হয়।
গ) দেওয়া আছে, বর্ধিত তাপমাত্রা, T_C = 12°C ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, T_F = ? আমরা জানি, T_C/100 = (T_F – 32)/180 বা, 12/100 = (T_F – 32)/180 বা, (T_F – 32) × 100 = 180 × 12 বা, T_F – 32 = 2160/100 বা, T_F = 21.6 + 32 ∴ T_F = 53.6°F (Ans.)
ঘ) উদ্দীপক হতে, লোহার পাতের আদি দৈর্ঘ্য, L₀ = 18 m লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ, α = 11.6 × 10⁻⁶ K⁻¹ তাপমাত্রা বৃদ্ধি, Δθ = 12°C = 12 K লোহার দৈর্ঘ্য প্রসারণ, ΔL = ? আমরা জানি, ΔL = αL₀ Δθ = 11.6 × 10⁻⁶ K⁻¹ × 18 m × 12 K = 2.5056 × 10⁻³ m = 0.251 cm < 3 cm যেহেতু দুটি পাতের মধ্যে রাখা 3 cm ফাঁকা স্থান অপেক্ষা লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ কম। সুতরাং বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. তাপধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৮. আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: 1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

এই অধ্যায়ের বাকি ৫৩২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।