Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৪. পর্যায় সারণি

নবম/দশম · রসায়ন

MCQ: ৫২৯টি সৃজনশীল: ৫৮টি সংক্ষিপ্ত: ১১১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. Ni পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক) 2 খ) 4 গ) 10 ঘ) 12
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 10

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট?
ক) Na⁺ খ) K⁺ গ) Mg²⁺ ঘ) Al³⁺
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) Al³⁺

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. কোনটি লবণ উৎপাদনকারী?
ক) N খ) Si গ) P ঘ) F
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) F

বহুনির্বাচনি (MCQ)
৪. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী?
ক) পারমাণবিক সংখ্যা খ) পারমাণবিক ভর গ) আপেক্ষিক পারমাণবিক ভর ঘ) ইলেকট্রন বিন্যাস
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ইলেকট্রন বিন্যাস

বহুনির্বাচনি (MCQ)
৫. A = 1s²2s²2p⁶3s²3p⁶3d³4s²; মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক) Group-2 খ) Group-5 গ) Group-11 ঘ) Group-13
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) Group-5

সৃজনশীল (CQ)
৬. F Na Mg উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ
  1. ক) ত্রয়ী সূত্রটি লিখ।১
  2. খ) বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন- ব্যাখ্যা কর।২
  3. গ) উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) উদ্দীপকের পর্যায় ও গ্রুপের প্রথম মৌল দুটি উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন−যুক্তি দাও।৪
উত্তর দেখুন
ক) ত্রয়ী সূত্রটি হলো- পর্যায় সারণির তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয় এবং এই তিনটি মৌলের ধর্ম একই রকম হয়।
খ) বেরিয়াম মৌলটি গ্রুপ-2 তে অবস্থিত বলে একে মৃৎক্ষার ধাতু বলা হয়। গ্রুপ-2 এ অবস্থিত বেরিলিয়াম (Be) থেকে শুরু করে রেডিয়াম (Ra) পর্যন্ত মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এসব মৌলের বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায় বলে এদের মৃৎক্ষার ধাতু বলা হয়। যেহেতু বেরিয়াম (Ba) মৌলটি গ্রুপ-2 এ অবস্থিত, তাই একে মৃৎক্ষার ধাতু বলা হয়।
গ) উদ্দীপকের সোডিয়াম (Na) মৌলটির আকার সবচেয়ে বড়। আমরা জানি, পর্যায় সারণির যে কোনো পর্যায়ে যতই বামদিক থেকে ডানদিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যতই বাড়ে, পরমাণুর আকার ততই হ্রাস পায়। যেহেতু, Na ও Mg পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে অবস্থিত এবং Na এর ডানে Mg অবস্থিত অর্থাৎ Na এর পারমাণবিক সংখ্যা 11। Mg এর পারমাণবিক সংখ্যা 12, অর্থাৎ Na অপেক্ষা Mg এর পারমাণবিক সংখ্যা 1 বেশি। তাই, Na এর আকার Mg অপেক্ষা বেশি হবে। আবার, F এর ঠিক নিচের মৌলটিও এ পর্যায়ে অবস্থিত। এই মৌলটি একই গ্রুপে অবস্থিত F এর তুলনায় বড়, কারণ পর্যায় সারণির একই গ্রুপের উপর থেকে নিচে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। কিন্তু এই মৌলটির তুলনায় একই পর্যায়ে সর্ববামে অবস্থিত Na আকারে বড়। অতএব, উদ্দীপকের Na মৌলটির আকার সবচেয়ে বড়।
ঘ) উদ্দীপকের প্রদত্ত পর্যায়টির প্রথম মৌল তৃতীয় পর্যায়ের Na ও প্রদত্ত গ্রুপটির প্রথম মৌল 17 গ্রুপের F উভয়ে উচ্চমাত্রার সক্রিয় মৌল। কিন্তু তাদের সক্রিয়তার কারণ সম্পূর্ণ ভিন্ন। কোনো মৌলের সক্রিয়তার নিয়ামক হলো তার গলনাংক ও স্ফুটনাংক, ধাতব ও অধাতব বৈশিষ্ট্য, ঘনত্ব, আয়নিকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি ধর্ম। ধাতুর ক্ষেত্রে যেসব মৌলের আয়নিকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তি কম সে ধাতুর সক্রিয়তা বেশি। কারণ ধাতুসমূহ তড়িৎ ধনাত্মক মৌল। অন্যদিকে, অধাতুর ক্ষেত্রে যে মৌলের এসব ধর্ম বেশি সে অধাতু অধিক সক্রিয়। পর্যায় সারণির একই পর্যায়ের বামদিক থেকে ডানদিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এসব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। পর্যায় সারণির একই পর্যায়ের সর্ববামের মৌলগুলোর ধাতব ধর্ম বেশি। যেমন ৩য় পর্যায়ের সর্ববামে 1নং গ্রুপে সোডিয়াম রয়েছে, যা একটি সক্রিয় ধাতু এবং সর্বডানে অবস্থিত 17 নং গ্রুপের ক্লোরিন একটি সক্রিয় অধাতু। এই গ্রুপেরই ক্লোরিনের উপরে ২য় পর্যায়ে রয়েছে ফ্লোরিন। ফ্লোরিন ক্লোরিনের চেয়ে অধিক সক্রিয়। কারণ, কোনো একটি গ্রুপের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে উপর থেকে নিচে উক্ত ধর্মসমূহ হ্রাস পায়। ফলে গ্রুপ -1 এর Na ধাতুর তুলনায় এর নিচের ধাতুগুলোর সক্রিয়তা কম আবার গ্রুপ 17-এর F অধাতুর তুলনায় এর নিচের অধাতুসমূহের সক্রিয়তা কম। অর্থাৎ Na ও F উভয়েই সক্রিয় কিন্তু Na ধাতু হিসেবে সক্রিয় ও F অধাতু হিসেবে সক্রিয়। অতএব দেখা যাচ্ছে যে, উদ্দীপকের পর্যায় ও গ্রুপের প্রথম মৌল দুটি অর্থাৎ সোডিয়াম (Na) ধাতব বৈশিষ্ট্য বহনকারী সক্রিয় মৌল এবং ফ্লোরিন (F) অধাতব বৈশিষ্ট্য বহনকারী সক্রিয় মৌল। তাই বলা হয়, উদ্দীপকের পর্যায় (Na) ও গ্রুপের (F) প্রথম মৌল দুটি উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. অণু কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. সংকেত কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে উপস্থিত মোট মৌল সংখ্যা এবং মৌলসমূহে উপস্থিত মোট পরমাণু সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্তরূপে প্রকাশ করাকেই সংকেত বলে।

এই অধ্যায়ের বাকি ৬৯০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।