Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

২. সেট ও ফাংশন

নবম/দশম · গণিত

MCQ: ৪৭৯টি সৃজনশীল: ১২৪টি সংক্ষিপ্ত: ১৬৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. A = {1, 2, 3, 4} হলে, সেট A এর প্রকৃত উপসেট কয়টি?
ক) 4 খ) 14 গ) 15 ঘ) 16
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 15

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. A = {x ∈ N : x² < 25} B = {x ∈ N : x মৌলিক সংখ্যা ও x² < 25} C = {x ∈ N : x² = 25} হলে (A ∩ B) ∪ C = কত?
ক) { } খ) {2, 3, 5} গ) {−5, 2, 3, 5} ঘ) {1, 2, 3, 4, 5}
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) {2, 3, 5}

বহুনির্বাচনি (MCQ)
৩. যদি A সেট B সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক?
ক) A ⊂≠ B খ) A ⊆ B গ) A \ B ঘ) A B
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) A ⊂≠ B

বহুনির্বাচনি (MCQ)
৪. B সেটের পূরক সেট কোনটি?
ক) B′ = U ∩ B খ) B′ = B\ U গ) B′ = U ∪ B ঘ) B′ = U \ B
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) B′ = U \ B

বহুনির্বাচনি (MCQ)
৫. কোনো সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত?
ক) 3 খ) 6 গ) 8 ঘ) 9
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 8

সৃজনশীল (CQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. A = {x ∈ ℕ : x² > 5 এবং x³ < 126} B = {x ∈ ℕ : x মৌলিক সংখ্যা এবং x ≤ 7} C = B\A.
  1. ক) A সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।২
  2. খ) দেখাও যে, (A ∩ B) × C = (A × B) ∩ (B × C)৪
  3. গ) P(B) নির্ণয় করে প্রমাণ কর যে, P(B) এর উপাদান সংখ্যা 2ⁿ কে সমর্থন করে, যেখানে n, B এর উপাদান সংখ্যা।৪
উত্তর দেখুন
ক) দেওয়া আছে, A = {x ∈ ℕ : x² > 5 এবং x³ < 126} x = 2 হলে, x² = 4 5 এবং x³ = 2³ = 8 < 126 x = 3 হলে, x² = 3² = 9 > 5 এবং x³ = 3³ = 27 < 126 x = 4 হলে, x² = 4² = 16 > 5 এবং x³ = 4³ = 64 < 126 x = 5 হলে, x² = 5² = 25 > 5 এবং x³ = 5³ = 125 < 126 x = 6 হলে, x² = 6² = 36 > 5 এবং x³ = 6³ = 216 126 ∴ A = {3, 4, 5} (Ans.)
খ) দেওয়া আছে, B = {x ∈ ℕ : x মৌলিক সংখ্যা এবং x ≤ 7} = {2, 3, 5, 7} এবং C = B\A = {2, 3, 5, 7} − {3, 4, 5} = {2, 7} এখন, A ∩ B = {3, 4, 5} ∩ {2, 3, 5, 7} = {3, 5} A × B = {3, 4, 5} × {2, 3, 5, 7} = {(3, 2), (3, 3), (3, 5), (3, 7), (4, 2), (4, 3), (4, 5), (4, 7), (5, 2), (5, 3), (5, 5), (5, 7)} B × C = {2, 3, 5, 7} × {2, 7} = {(2, 2), (2, 7), (3, 2), (3, 7), (5, 2), (5, 7), (7, 2), (7, 7)} ∴ (A × B) ∩ (B × C) = {(3, 2), (3, 7), (5, 2), (5, 7)} আবার (A ∩ B) × C = {3, 5} × {2, 7} = {(3, 2), (3, 7), (5, 2), (5, 7)} ∴ (A ∩ B) × C = (A × B) ∩ (B × C) (দেখানো হলো)
গ) 'খ' হতে পাই, B = {2, 3, 5, 7} ∴ P(B) = {{2}, {3}, {5}, {7}, {2, 3}, {2, 5}, {2, 7}, {3, 5}, {3, 7}, {5, 7}, {2, 3, 5}, {2, 3, 7}, {2, 5, 7}, {3, 5, 7}, {2, 3, 5, 7}, ∅} ধরি, B সেটের উপাদান সংখ্যা, n = 4 সুতরাং P(B) এর উপাদান সংখ্যা = 16 = 2⁴ = 2ⁿ ∴ P(B) এর উপাদান সংখ্যা 2ⁿ কে সমর্থন করে, যেখানে n, B এর উপাদান সংখ্যা। (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. A = {x ∈ ℕ : x² > 5 এবং x³ < 126} B = {x ∈ ℕ : x মৌলিক সংখ্যা এবং x ≤ 7} C = B\A. A সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, A = {x ∈ ℕ : x² > 5 এবং x³ < 126} x = 2 হলে, x² = 4 5 এবং x³ = 2³ = 8 < 126 x = 3 হলে, x² = 3² = 9 > 5 এবং x³ = 3³ = 27 < 126 x = 4 হলে, x² = 4² = 16 > 5 এবং x³ = 4³ = 64 < 126 x = 5 হলে, x² = 5² = 25 > 5 এবং x³ = 5³ = 125 < 126 x = 6 হলে, x² = 6² = 36 > 5 এবং x³ = 6³ = 216 126 ∴ A = {3, 4, 5} (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. A = {1, 2, 3}, B = {x ∈ ℕ : x² > 15 এবং x³ < 200} এবং C = {3, 5, 6} ƒ(x) = x⁴ + 3x³ + ax² − 3x + 4 + a হলে a এর মান কত হলে ƒ(−2) = 0 হবে?
উত্তর দেখুন
উত্তর: দেওয়া আছে, ƒ(x) = x⁴ + 3x³ + ax² − 3x + 4 + a ∴ ƒ(−2) = (−2)⁴ + 3(−2)³ + a(−2)² − 3(− 2) + 4 + a = 16 + 3 × (−8) + a.4 + 6 + 4 + a = 16 − 24 + 4a + 6 + 4 + a = 5a + 2 শর্তানুসারে, ƒ(−2) = 0 বা, 5a + 2= 0 ∴ a = − 2/5 (Ans.)

এই অধ্যায়ের বাকি ৭৬১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।