মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে দেশজুড়ে আর্ট এক্সিবিশন: বিনা মূল্যে আর্ট পেপার, জেলায় পুরস্কার
সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭
মাউশি ‘আর্ট বাংলাদেশ’ ব্যানারে স্কুল-কলেজে চিত্রাঙ্কন প্রদর্শনী আয়োজনের অনুমতি দিয়েছে। ক্লাসে আর্ট পেপার দেওয়া হবে, যেকোনো বিষয়ে ছবি এঁকে নির্ধারিত শিক্ষকের কাছে জমা দেবে। বাছাইয়ে উত্তীর্ণরা এসএমএস পাবে এবং ওয়েবসাইটে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবে। প্রতি জেলায় পুরস্কার, আর মূল প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।