এইচএসসি সাপ্লিমেন্টারি ২০২৬: ফরম পূরণ ৫ থেকে ৯ নভেম্বর, ফি জমা ১০ নভেম্বরের মধ্যে
সংবাদ সূত্র · অফিসিয়াল সাইট যাচাই: · ৪ নভেম্বর ২০২৬, ৩:৫৬
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ১ ডিসেম্বর শুরু হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষার অনলাইন ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর, আর সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ দিন ১০ নভেম্বর। চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে; সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে। ফি তত্ত্বীয় প্রতি পত্র ১২৫ টাকা, ব্যবহারিক প্রতি পত্র ২৫ টাকা, কেন্দ্র ফি ৪৫০ টাকা। নিয়মিতদের ২০২৬ ও অনিয়মিতদের ২০২৫ সালের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। ফরম পূরণ হয় কলেজের মাধ্যমে, তাই দেরি না করে আজই নিজের কলেজে যোগাযোগ করো।
ঢাকা শিক্ষা বোর্ড →