Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির গণিত ১ম অধ্যায়: প্যাটার্ন

Class 8 Math Chapter 1 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩৫৩টি সৃজনশীল: ৫৭টি সংক্ষিপ্ত: ৫৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
১. ১ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ১০ খ) ১৯ গ) ১৫ ঘ) ২০
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ১৫

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
২. ৯, ৪, -১, -৬ ... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক) -১৬ খ) -১৫ গ) -১১ ঘ) -৭
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) -১১

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়?
ক) ৩০টি খ) ৩১টি গ) ৩২টি ঘ) ৩৪টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ৩৪টি

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. ক² − ১ = ২৪ হলে, ক এর মান কত?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৫

বহুপদী সমাপ্তিসূচক ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে− i. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে, ১৫ ii. ৬² + ৮² = ১৪² iii. ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ৫৫ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) i ও iii

সৃজনশীল (CQ)
৬. (৫ক + ২) একটি বীজগণিতীয় রাশি।
  1. ক) রাশিটির ১ম ও ২য় পদ কত?২
  2. খ) উদ্দীপকের আলোকে সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন কর এবং অঙ্কনের সত্যতা যাচাই কর।৪
  3. গ) রাশিটির প্রথম ১০০ পদের সমষ্টি নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) প্রদত্ত বীজগণিতীয় রাশি = (৫ক + ২) ∴ রাশিটির ১ম পদ = ৫ × ১ + ২ = ৫ + ২ = ৭ ২য় পদ = ৫ × ২ + ২ = ১০ + ২ = ১২ উত্তর: রাশিটির ১ম ও ২য় পদ দুইটি ৭ ও ১২।
খ) প্রদত্ত বীজগণিতীয় রাশি = (৫ক + ২) রাশিটির ৩য় পদ = ৫ × ৩ + ২ = ১৫ + ২ = ১৭ ৪র্থ পদ = ৫ × ৪ + ২ = ২০ + ২ = ২২ সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা উদ্দীপকের রাশিটির ৩য় ও ৪র্থ পদের জ্যামিতিক প্যাটার্নের চিত্র তৈরি করা হলো যাদের রেখাংশ সংখ্যা যথাক্রমে ১৭ ও ২২। লক্ষ করলে দেখা যায় যে, চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে আসছে। যা পরবর্তী চিত্র তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতিটি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশি (৫ক + ২) অনুসরণ করে। এখানে, ক = ১ হলে, ৫ক + ২ = ৫ × ১ + ২ = ৭ ক = ২ হলে, ৫ক + ২ = ৫ × ২ + ২ = ১২ ক = ৩ হলে, ৫ক + ২ = ৫ × ৩ + ২ = ১৭ ক = ৪ হলে, ৫ক + ২ = ৫ × ৪ + ২ = ২২ অর্থাৎ, ৩য় ও ৪র্থ চিত্রের রেখাংশের সংখ্যা যথাক্রমে, ১৭ ও ২২। অতএব অঙ্কনের সত্যতা যাচাই করা হলো।
গ) 'ক' হতে প্রাপ্ত রাশিটির ১ম ও ২য় পদ যথাক্রমে ৭ ও ১২ 'খ' হতে প্রাপ্ত, রাশিটির ৩য় ও ৪র্থ পদ যথাক্রমে ১৭ ও ২২ এখন, রাশিটির ১০০তম পদ = ৫ × ১০০ + ২ = ৫০০ + ২ = ৫০২ মনে করি, রাশিটির প্রথম ১০০ পদের সমষ্টি = ক ∴ ক = ৭ + ১২ + ১৭ + ২২ + ............ + ৫০২ আমরা জানি, সমষ্টি = ((প্রথম পদ + শেষ পদ) × পদ সংখ্যা)/2 ∴ ক = ((7 + 502) × 100)/2 বা, ক = ৫০৯ × ৫০ বা, ক = ২৫৪৫০ উত্তর : রাশিটির ১০০ পদের সমষ্টি ২৫৪৫০।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. (৫ক + ২) একটি বীজগণিতীয় রাশি। রাশিটির ১ম ও ২য় পদ কত?
উত্তর দেখুন
উত্তর: প্রদত্ত বীজগণিতীয় রাশি = (৫ক + ২) ∴ রাশিটির ১ম পদ = ৫ × ১ + ২ = ৫ + ২ = ৭ ২য় পদ = ৫ × ২ + ২ = ১০ + ২ = ১২ উত্তর: রাশিটির ১ম ও ২য় পদ দুইটি ৭ ও ১২।
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা?
উত্তর দেখুন
উত্তর: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ সংখ্যাগুলো হলো প্রথম দশটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।

এই অধ্যায়ের বাকি ৪৫৯টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।