ক) 
চিত্রে ABCD বৃত্তের কেন্দ্র O। কেন্দ্র O হতে AB জ্যায়ের উপর OE এবং CD জ্যায়ের উপর OF লম্ব। AD বৃত্তের ব্যাস।
খ) প্রমাণ :
ধাপ যথার্থতা
(১) OE ⊥ AB ও OF ⊥ CD.
সুতরাং AE = BE এবং CF = DF.
∴ AE = 1/2 AB এবং CF = 1/2 CD.
(২) কিন্তু, AB = CD বা 1/2 AB = 1/2 CD
∴ AE = CF.
(৩) এখন ΔOAE এবং ΔOCF সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA = অতিভুজ OC এবং AE = CF.
∴ ΔOAE ≅ ΔOCF
∴ OE = OF. (প্রমাণিত)
[কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে]
[কল্পনা]
[উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ]
[ধাপ ২]
[সমকোণী ত্রিভুজের অতিভুজ-বাহু সর্মসমতা উপপাদ্য]
গ) প্রমাণ
ধাপ যথার্থতা
(১) OE ⊥ AB ও OF ⊥ CD.
∴ ∠OEA = ∠OFD = এক সমকোণ
এবং EA = 1/2 AB
এবং FD = 1/2 CD কিন্তু AB = CD
∴ EA = FD
(২) সমকোণী ΔOEA ও ΔOFD এর মধ্যে অতিভুজ OA = অতিভুজ OD
∴ EA = FD
∴ ΔOEA ≅ OFD
∴ ∠OAE = ∠ODF
(৩) ∠OAE = ∠ODF
কিন্তু কোণদ্বয় AB ও CD এর ছেদক AD দ্বারা উৎপন্ন একান্তর কোণ।
∴ AB || CD. (প্রমাণিত)
[কেন্দ্র হতে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে]
[খ এর সাহায্যে]
]একই বৃত্তের ব্যাসার্ধ]
[সমকোণী ত্রিভুজে অতিভুজ-বাহু সর্বসমতা উপপাদ্য]
[ধাপ (২) হতে]