Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১৩. ঘন জ্যামিতি

নবম/দশম · উচ্চতর গণিত

MCQ: ২৬৪টি সৃজনশীল: ৪২টি সংক্ষিপ্ত: ৬৭টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 cm, ভূমির ব্যাস 10 cm হলে হেলানো উচ্চতা কত সে.মি.?
ক) 10 খ) 11 গ) 12 ঘ) 13
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 13

বহুপদী সমাপ্তিসূচক
২. কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সে.মি. এবং 3 সে.মি.। ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে- i. উৎপন্ন ঘনবস্তুটি একটি সমবৃত্তভূমিক কোণক হবে ii. ঘনবস্তুটি একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার হবে iii. উৎপন্ন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হবে 9π বর্গ সে.মি. ওপরের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ?
ক) i খ) ii গ) i ও iii ঘ) ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) i ও iii

বহুনির্বাচনি (MCQ)
৩. 2 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায়। সিলিন্ডারের আয়তন কত?
ক) 2π ঘন সে.মি. খ) 4π ঘন সে.মি. গ) 6π ঘন সে.মি. ঘ) 8π ঘন সে.মি.
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 2π ঘন সে.মি.

ব্যাখ্যা: প্রশ্নানুসারে সিলিন্ডার আকৃতির বাক্সটির উচ্চতা হবে বলটির ব্যাসের সমান এবং ব্যাসার্ধ হবে বলটির ব্যাসার্ধের সমান। ∴ বাক্সটির উচ্চতা h = 2 সে.মি. এবং ব্যাসার্ধ r = 1/2 × 2 = 1 সে.মি. সুতরাং বাক্সের আয়তন = πr²h = π × 1² × 2 = 2π ঘন সে.মি.
বহুনির্বাচনি (MCQ)
৪. 2 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায়। সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন কত?
ক) π/3 ঘন সে.মি. খ) 2π/3 ঘন সে.মি. গ) 4π/3 ঘন সে.মি. ঘ) 3π/3 ঘন সে.মি.
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 2π/3 ঘন সে.মি.

ব্যাখ্যা: অনধিকৃত অংশের আয়তন = বাক্সের আয়তন − বলের আয়তন বলের আয়তন = 4/3 πr² = 4/3 π × 1³ = 4π/3 ঘন সে.মি. ∴ অনধিকৃত অংশের আয়তন = 2π − 4π/3 = 2π/3 ঘন সে.মি.
বহুনির্বাচনি (MCQ)
৫. 6 সে.মি. ব্যাসবিশিষ্ট একটি ধাতব কঠিন গোলককে গলিয়ে 3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। উৎপন্ন সিলিন্ডারটির উচ্চতা কত?
ক) 4 সে.মি. খ) 6 সে.মি. গ) 8 সে.মি. ঘ) 12 সে.মি.
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 4 সে.মি.

ব্যাখ্যা: গোলক গলিয়ে সিলিন্ডার তৈরির কারণে এদের আয়তন সমান হবে। ∴ গোলকের ব্যাসার্ধ r = 6/2 = 3 সে.মি. ∴ গোলকের আয়তন = 4/3 πr³ = 36π ঘন সে.মি. দেওয়া আছে, সিলিন্ডারটির ব্যাসার্ধ r = 3 সে.মি. ∴ সিলিন্ডারটির আয়তন = πr²h ঘন সে.মি. বা, πr²h = 36π ∴ h = 36/3² = 4 সে.মি.
সৃজনশীল (CQ)
৬. একটি ঔষধের বোতলের প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4 : 3 : 2 এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সে.মি.।
  1. ক) প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্ণয় কর।২
  2. খ) প্যাকেটের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় কর।৪
  3. গ) প্যাকেটের কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) ধরি, প্যাকেটটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 4x, 3x ও 2x সে.মি. আমরা জানি, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল = 2 (ab + bc + ca) বর্গ একক। তাহলে, 2(4x × 3x + 3x × 2x + 2x × 4x) = 468 বা, 2 × 26x² = 468 বা, x² = 468/(2 × 26) বা, x² = 9 ∴ x = 3 ∴ প্যাকেটির দৈর্ঘ্য, a = 4 × 3 = 12 সে.মি., প্রস্থ b = 3 × 3 = 9 সে.মি. এবং উচ্চতা, c = 2 × 3 = 6 সে.মি. (Ans.)
খ) আমরা জানি, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য = √a² + b² + c² একক ∴ প্যাকেটের কর্ণের দৈর্ঘ্য = √12² + 9² + 6² সে.মি. [ক হতে পাই] = √261 সে.মি. = 16·16 সে.মি. (প্রায়) (Ans.) আমরা জানি, আয়তাকার ঘনবস্তুর ছয়টি তল রয়েছে এবং তিনটি তল অপর তিনটি তলের সমান। ∴ দৈর্ঘ্য ও প্রস্থের সমন্বয়ে গঠিত তলের ক্ষেত্রফল = 12 × 9 বর্গ সে.মি. = 108 বর্গ সে.মি. (প্রায়) (Ans.) প্রস্থ ও উচ্চতার সমন্বয়ে গঠিত তলের ক্ষেত্রফল = 6 × 9 বর্গ সে.মি. = 54 বর্গ সে.মি. (Ans.) এবং দৈর্ঘ্য ও উচ্চতার সমন্বয়ে গঠিত তলের ক্ষেত্রফল = 12 × 6 বর্গ সে.মি. = 72 বর্গ সে.মি. (Ans.) ∴ প্যাকেটটির আয়তন = abc ঘন একক = 12 × 9 × 6 ঘন সে.মি. = 648 ঘন সে.মি. (Ans.)
গ) এখানে, ঘনকের ধার, a′ = প্যাকেটের কর্ণ = 16·16 সে.মি. (প্রায়) আমরা জানি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6a′² বর্গ একক = 6 × (16·16)² = 1566·8736 বর্গ সে.মি. (Ans.) আয়তন = a′³ ঘন একক = (16·16)³ ঘন সে.মি. = 4220·1129 ঘন সে.মি. (প্রায়) (Ans.) কর্ণের দৈর্ঘ্য = a′√3 একক = 16·16 × √3 সে.মি. = 28 সে.মি. (প্রায়) (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মি., 12 মি. ও 4.5 মি.। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: মনে করি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 16 মিটার " " প্রস্থ, b = 12 মিটার " " উচ্চতা, c = 4.5 মিটার আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক = 2(16 × 12 + 12 × 4.5 + 4.5 × 16) বর্গমিটার = 2(192 + 54 + 72) বর্গমিটার = 2 × 318 বর্গমিটার = 636 বর্গমিটার আবার, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য = √a² + b² + c² একক = √(16)² + (12)² + (4.5)² মিটার = √256 + 144 + 20.25 মিটার = √420.25 মিটার = 20.5 মিটার এবং আয়তাকার ঘনবস্তুর আয়তন = (a × b × c) ঘন একক = (16 × 12 × 4.5) ঘনমিটার = 864 ঘনমিটার নির্ণেয় আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 636 বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার ও আয়তন 864 ঘনমিটার।
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. ভূমির উপর অবস্থিত 2.5 মি. দৈর্ঘ্য ও 1.0 মি. প্রস্থবিশিষ্ট (অভ্যন্তরীণ পরিমাপ) একটি আয়তাকার জলাধারের উচ্চতা 0.4 মিটার হলে, এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: মনে করি, আয়তাকার জলাধারের দৈর্ঘ্য, a = 2.5 মিটার প্রস্থ, b = 1.0 মিটার উচ্চতা, c = 0.4 মিটার ∴ আয়তাকার ক্ষেত্রের আয়তন = abc ঘনমিটার = (2.5 × 1.0 × 0.4) ঘনমিটার = 1 ঘনএকক আবার, আয়তাকার ক্ষেত্রের অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গএকক = 2(2.5 × 1.0 + 1.0 × 0.4 + 0.4 × 2.5) বর্গমিটার = 2(2.5 + 0.4 + 1.0) বর্গমিটার = 2 × 3.9 বর্গমিটার = 7.8 বর্গমিটার জলাধারটির আয়তন 1 ঘনমিটার ও অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল 7.8 বর্গমিটার। (Ans.)

এই অধ্যায়ের বাকি ৩৬৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।