Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায়: রাসায়নিক বিক্রিয়া

Class 8 Science Chapter 8 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৯৯টি সৃজনশীল: ৩৩টি সংক্ষিপ্ত: ৭৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
১. কোনটি খাবার সোডার সংকেত?
ক) Na₂CO₃ খ) NaOH গ) NaHCO₃ ঘ) NaCl
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) NaHCO₃

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. S + O₂ → SO₂; বিক্রিয়াটি হলো-
ক) দহন খ) প্রশমন গ) সংযোজন ঘ) প্রতিস্থাপন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) দহন

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. নিচের কোনটি নিশাদলের সংকেত?
ক) NH₄Cl খ) CuSO₄ গ) CuSO₃ ঘ) (NH₄)SO₄
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) NH₄Cl

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. কোনটির গন্ধ ঝাঁঝালো?
ক) CO₂ খ) SO₂ গ) NO₂ ঘ) CaO
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) SO₂

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. নীলা পরীক্ষাগারে ম্যাগনেশিয়ামের রিবনে একটি টুকরা চিমটা দিয়ে ধরে বুনসেন বার্নারের শিখার উপর ধরে বিক্রিয়া লক্ষ করল। উদ্দীপকের আলোকে নিচের কোনটি বিক্রিয়াটি সঠিক?
ক) Mg + Cl —→ MgCl খ) Mg + O₂ —→2MgO গ) MgO + H₂ —→ Mg + H₂O ঘ) Mn + O₂ —→ MnO₂
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) Mn + O₂ —→ MnO₂

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : অষ্টম শ্রেণির ছাত্র লিটন বিগলিত kBr এর মধ্যে দুটি কার্বন দণ্ড স্থাপন করে তড়িৎ প্রবাহিত করল। অপর একজন ছাত্র রুবেল প্রয়োজনীয় উপকরণ হতে টর্চলাইটের ব্যাটারি প্রস্তুত করল।
  1. ক) সোডিয়াম সাইট্রেটের সংকেত লিখ।১
  2. খ) চুনে ভিনেগার যোগ করলে কী ঘটে সমীকরণসহ লেখ।২
  3. গ) রুবেলের ব্যাটারি তৈরিতে প্রয়োজনীয় উপকরণসহ ব্যাটারির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।৩
  4. ঘ) তড়িৎ প্রবাহের ফলে লিটন কী পরিবর্তন লক্ষ করবে? কারণসহ বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) সোডিয়াম সাইট্রেটের সংকেত হলো Na₃C₆H₅O₇
খ) চুন (CaO) হলো ক্ষার এবং ভিনেগার (CH₂COOH) হলে এসিড। চুনে ভিনেগার যোগ করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম এসিটেট তথা লবণ উৎপন্ন হয়। সমকরণটি হলো : CaO + 2CH₃COOH —→ Ca(CH₃COO)₂ + H₂O
গ) সৃজনশীল ১৫ (গ) নং উত্তরের অনুরূপ।
ঘ) তড়িৎ প্রবাহের ফলে রুবেল নিম্নোক্ত পরিবর্তন লক্ষ করবে- কঠিন অবস্থায় kBr আয়নসমূহ পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। এ অবস্থায় আয়নসমূহ স্বাধীনভাবে বিরাজ করে। তরলের দুটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে তাদের মধ্যে ব্যাটারির সাহায্যে বিভব পার্থক্য সৃষ্টি করা হয়। ক্যাথোডে ঋণাত্মক আধানবিশিষ্ট হওয়ায় তা ধনাত্মক পটাসিয়াম আয়নকে আকর্ষণ করে। পটাসিয়াম আয়নসমূহ ক্যাথোডে পৌঁছামাত্র ক্যাথোডে তাদের ইলেকট্রন দান করে ফলে পটাসিয়াম পরমাণু সৃষ্টি করে। পটাসিয়াম পরমাণুসমূহ একত্রিত হয়। পটাসিয়াম ধাতুরূপে দেখা দেয়। ক্যাথোডে বিক্রিয়া- K⁺ + e⁻ = K অন্যদিকে, অ্যানোড ধনাত্মক আধানবিশিষ্ট হওয়ায় তা ঋণাত্মক ব্রোমাইড আয়নসমূহকে আকর্ষণ করে এবং এ আয়নসমূহ অ্যানোডে পৌছামাত্র তাতে ইলেকট্রন ছেড়ে দিয়ে ব্রোমিন পরমাণুর সৃষ্টি হয়। দুটি ব্রোমিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ব্রোমিন গ্যাসের সৃষ্টি করে। অ্যানোডে বিক্রিয়া : Br⁻ − e⁻ = Br অথবা, Br = Br + e⁻ 2Br = Br₂
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৭. তুঁতের সংকেত কী?
উত্তর দেখুন
উত্তর: তুঁতের সংকেত CuSO₄. 5H₂O
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৮. খাবার সোডার সংকেত কী?
উত্তর দেখুন
উত্তর: খাবার সোডার সংকেত হলো NaHCO₃।

এই অধ্যায়ের বাকি ২৯৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।