Online Model Test Online Model Test

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) জীববিজ্ঞান ১৫শ অধ্যায়: মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ (প্রাণিবিজ্ঞান)

বিশ্ববিদ্যালয় ভর্তি (বিজ্ঞান) Biology Chapter 15 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৬০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়?
ক) B খ) O গ) A ঘ) AB
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) O

ব্যাখ্যা: O গ্রুপের লোহিত কণিকায় A বা B অ্যান্টিজেন নেই, তাই গ্রহীতার প্লাজমার অ্যান্টিবডি এদের জমাট বাঁধায় না; এ কারণে O গ্রুপের ব্যক্তি সার্বজনীন দাতা। AB গ্রুপ সার্বজনীন গ্রহীতা।
বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. রক্ত জমাট বাঁধানোর জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই?
ক) থ্রম্বোপ্লাসটিন খ) ফাইব্রিনোজেন গ) ইনসুলিন ঘ) প্রোথ্রম্বিন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ইনসুলিন

ব্যাখ্যা: রক্ত জমাট বাঁধতে থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন ও Ca²⁺ লাগে; ইনসুলিনের কোনো ভূমিকা নেই।
বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে?
ক) পিত্তথলী খ) অগ্নাশয় গ) যকৃত ঘ) হাড়
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) যকৃত

ব্যাখ্যা: মানবদেহের যকৃতে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে।
বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টেল: ডায়াস্টোল)?
ক) 120 mm : 80 mm খ) 110 mm : 60 mm গ) 170 mm : 95 mm ঘ) 140 mm : 90 mm
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 120 mm : 80 mm

ব্যাখ্যা: সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ সিস্টোলিক 120 mmHg এবং ডায়াস্টোলিক 80 mmHg (120/80 mmHg)। 140/90 mmHg বা বেশি হলে উচ্চ রক্তচাপ ধরা হয়; রক্তচাপ স্ফিগমোম্যানোমিটার দিয়ে মাপা হয়।
বহুনির্বাচনি (MCQ)
৫. কোন এনজাইম আমিষকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিণত করে?
ক) pepsin খ) lipase গ) lactase ঘ) trypsin
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) trypsin

ব্যাখ্যা: pepsin- প্রোটিনকে ভেঙ্গে পেপটোন তৈরি করে। trypsin- প্রোটিনকে ভেঙ্গে পলিপেপটাইডে পরিণত করে

এই অধ্যায়ের বাকি ১৫৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।