Online Model Test Online Model Test

মেডিকেল ও ডেন্টাল ভর্তি জীববিজ্ঞান ১১শ অধ্যায়: জীবপ্রযুক্তি (উদ্ভিদবিজ্ঞান)

মেডিকেল ও ডেন্টাল ভর্তি Biology Chapter 11 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. নিম্নের কোন্ তথ্যটি সঠিক নয়?
ক) শালবনকে ক্রান্তীয় চিরহরিৎ বন বলে খ) সুন্দরী গাছে ঠেসমূল থাকে গ) উপকূলীয় প্রতিকূল পরিবেশের জন্য অভিযোজিত গাছগুলিকে ম্যানগ্রোভ বলে ঘ) ছন এক ধরনের ঘাস
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) শালবনকে ক্রান্তীয় চিরহরিৎ বন বলে

ব্যাখ্যা: শালবন পত্রঝরা (পর্ণমোচী) বন, চিরহরিৎ নয়। ∴ 'শালবনকে ক্রান্তীয় চিরহরিৎ বন বলে' তথ্যটি সঠিক নয়।
বহুনির্বাচনি (MCQ)
২. নিম্নের কোনটি গ্রেজিং খাদ্যচক্রের সঠিক পর্যায়ক্রম?
ক) স্বভোজী উদ্ভিদ → প্রাইমারী খাদক → তৃতীয় খাদক → সেকেন্ডারী খাদক → সর্বোচ্চ খাদক। খ) স্বভোজী উদ্ভিদ → প্রাইমারী খাদক → সেকেন্ডারী খাদক → তৃতীয় খাদক → সর্বোচ্চ খাদক। গ) প্রাইমারী খাদক → স্বভোজী উদ্ভিদ সেকেন্ডারী খাদক → তৃতীয় খাদক → সর্বোচ্চ খাদক। ঘ) প্রাইমারী খাদক → স্বভোজী উদ্ভিদ তৃতীয় খাদক → সেকেন্ডারী খাদক → সর্বোচ্চ খাদক।
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) স্বভোজী উদ্ভিদ → প্রাইমারী খাদক → সেকেন্ডারী খাদক → তৃতীয় খাদক → সর্বোচ্চ খাদক।

ব্যাখ্যা: গ্রেজিং খাদ্যচক্র শুরু হয় সবুজ উদ্ভিদ (উৎপাদক) থেকে: উৎপাদক → প্রাইমারি → সেকেন্ডারি → টারশিয়ারি → সর্বোচ্চ খাদক।
বহুনির্বাচনি (MCQ)
৩. নিম্নের কোনটি বাংলাদেশে প্রতিলিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা (মিলিগ্রাম)?
ক) 0.01 খ) 0.03 গ) 0.05 ঘ) 0.08
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 0.05

ব্যাখ্যা: বাংলাদেশে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ mg (WHO মান ০.০১ mg/L)।

এই অধ্যায়ের বাকি ০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।