Online Model Test Online Model Test
৯০%

৪র্থ শ্রেণির বাংলা ২য় অধ্যায়: কেমন বড়াই (হাবীবুর রহমান)

৪র্থ শ্রেণি Bangla Chapter 2 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১. কবি ও কবিতার নামসহ 'কেমন বড়াই' কবিতাটি লেখো।
উত্তর দেখুন
উত্তর: কেমন বড়াই হাবীবুর রহমান লোকটা শুধু করত বড়াই- 'দেখে নিতাম লাগলে লড়াই!' উইটিবিতে মারত ঘুসি চোখ পাকিয়ে জোরসে ঠুসি। বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলত, 'আসুক বাঘ কি হাতি! আমি কি আর কারেও ডরাই? ভাঙতে পারি লোহার কড়াই।' শুনে সবে কাঁপত ডরে, খিল লাগিয়ে থাকত ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়, ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে; টিবির পাশে বাঁধের গোড়ায়, লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। 'ব্যাপার কী ভাই, ব্যাপার কী ভাই'- ফিসফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়- 'উই ধরেছে নাকের ডগায়!'
সংক্ষিপ্ত প্রশ্ন
২. কেমন বড়াই কবিতা থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর দেখুন
উত্তর: এই কবিতা থেকে আমরা শিক্ষা পাই যে, কখনো নিজের শক্তি নিয়ে অতিরিক্ত অহংকার বা বড়াই করা উচিত নয়। কারণ অনেক সময় অতি শক্তিশালী মানুষও সামান্য বা ক্ষুদ্র কোনো জিনিসের কাছে হেরে যেতে পারে। অহংকার মানুষের পতন ডেকে আনে–এটিই কবিতার মূল শিক্ষা।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।