Online Model Test Online Model Test

নবম-দশম পদার্থবিজ্ঞান ১৩শ অধ্যায়: আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

SSC Physics Chapter 13 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ২১১টি সৃজনশীল: ১৩টি সংক্ষিপ্ত: ৩২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?
ক) একটি হাইড্রোজেন নিউক্লিয়াস খ) একটি হিলিয়াম নিউক্লিয়াস গ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা ঘ) একটি ঋণাত্মক কণা
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) একটি হিলিয়াম নিউক্লিয়াস

বহুনির্বাচনি (MCQ)
২. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্মি নির্গত হয় তা আসলে কী?
ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত খ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা গ) একটি ধনাত্মক নিউক্লিয়াস ঘ) ধনাত্মক প্রোটনের স্রোত
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত

বহুনির্বাচনি (MCQ)
৩. কোনো সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কী বলে?
ক) সমান্তরাল বর্তনী খ) অর্ধপরিবাহী ট্রানজিস্টর গ) সমন্বিত বর্তনী ঘ) অর্ধপরিবাহী ডায়োড
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) সমন্বিত বর্তনী

বহুনির্বাচনি (MCQ)
৪. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন মৌলে পরিণত হয়?
ক) তামা খ) দস্তা গ) সিসা ঘ) বোরন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) সিসা

বহুনির্বাচনি (MCQ)
৫. আলফা রশ্মির আধান কত?
ক) 9.11 × 10−³¹ C খ) 3.2 × 10−¹⁹ C গ) 3 × 10⁸ C ঘ) 3.2 × 10¹⁹ C
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 3.2 × 10¹⁹ C

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও : তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। আমাদের জীবনে তেজস্ক্রিয় রশ্মি যেমন উপকার করে তেমনি অনেক ক্ষতিও করে।
  1. ক) আইসোটোপ কী?১
  2. খ) তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা- ব্যাখ্যা কর।২
  3. গ) দৈনন্দিন জীবনে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহারিক প্রয়োগ বর্ণনা কর।৩
  4. ঘ) মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় রশ্মি প্রাণিজগতের ওপর কিরূপ প্রভাব ফেলতে পারে? উহার ফলাফল বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) বিভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে।
খ) তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা। এটি কোনো ভৌত ও রাসায়নিক কারণ যেমন : উষ্ণতা, চাপ, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, জারণ ইত্যাদির ওপর নির্ভর করে না। রাসায়নিক সংযোগের ফলে তেজস্ক্রিয় ভাঙন প্রভাবিত হয় না। যেমন : তেজস্ক্রিয় মৌল রেডিয়াম অতেজস্ক্রিয় মৌল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে রেডিয়াম ক্লোরাইড (RaCl₂) যৌগ গঠন করে। এ বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে ফলে পরমাণুর ইলেকট্রন কাঠামোর পরিবর্তন ঘটে কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। নির্দিষ্ট পরিমাণ রেডিয়াম ও তার থেকে উৎপন্ন RaCl₂ যৌগের ক্ষেত্রে দেখা যায় রেডিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভেঙে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং RaCl₂ যৌগের রেডিয়াম পরমাণুর নিউক্লিয়াস ভেঙে ঠিক একই রকম তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে, তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা।
গ) তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে চিকিৎসাবিজ্ঞানে, কৃষিক্ষেত্রে ও শিল্প-কারখানাতে। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার আজ বহুল প্রচলিত। এছাড়া বিভিন্ন রোগ যেমন : কিডনির ব্লকেড, থাইরয়েডের সমস্যা নির্ণয়ে চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয় আইসোটোপ তেজস্ক্রিয় ট্রেসার বা প্রদর্শক বা সন্ধায়ক হিসেবে ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত জাতের বীজ তৈরি ও গাছের জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের সার ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত জাতের বীজ তৈরি ও গাছের জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের সার উৎপাদনের গবেষণায় তেজস্ক্রিয় ট্রেসার সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে। শিল্প কারখানাতেও তেজস্ক্রিয়তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, কাগজকলে কাগজের পুরুত্ব নিয়ন্ত্রণে, আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয়ে, ধাতব ঝালাই যাচাইয়ে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে। খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয়েও এর ব্যবহার রয়েছে। এমনকি রোগ নির্ণয়ের কাজেও তেজস্ক্রিয় সন্ধায়ক সফলতার সাথে কাজে লাগানো হচ্ছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, তেজস্ক্রিয়তা আমাদের বাস্তবজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগে এবং গবেষণায় এর ব্যবহার উল্লেখ করার মতো।
ঘ) তেজস্ক্রিয়তা আমাদের অনেক উপকারে লাগলেও এ থেকে বিপদের আশঙ্কাও রয়েছে বিপুল পরিমাণে। তেজস্ক্রিয় ক্ষয় বা বিভাজনের ফলে যে সকল রশ্মি বিকিরিত হয় তা জীবদেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সমর্থ। উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে নানা রকম ক্যানসারের জন্ম দিতে পারে। দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষ তথা প্রাণিজগতের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, বিকলাঙ্গতাও সৃষ্টি হতে পারে। তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশপরম্পরায়ও পরিলক্ষিত হয়। আজকাল তেজস্ক্রিয় বর্জ্য সম্পর্কে নানা কথা পত্রপত্রিকায় দেখা যায়। পারমাণবিক চুল্লি বা অন্য বিকিরণ উৎসে দীর্ঘদিন ব্যবহৃত অকেজো যন্ত্রপাতি, জ্বালানি ও সরঞ্জামাদিকে বর্জ্য বলা হয়। এ সকল বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় বিকিরণের উৎস হিসেবে কাজ করে বলে এসব বর্জ্য পদার্থ প্রাণিজগতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৭. তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. অর্ধায়ু কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।

এই অধ্যায়ের বাকি ২৪৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।