সংক্ষিপ্ত প্রশ্ন
১. নিচে কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি।
টাঙ্গাইল: ৪০,৩৭,৬০৮
যশোর: ২৭,৬৪,৫৪৭
মাগুরা: ৯,১৮,৪১৯
খাগড়াছড়ি: ৭,১৪,১১৯
খুলনা: ২৩,৭৮,৯৭১
উত্তর দেখুন
উত্তর: অঙ্ক-সংখ্যা ও বাম দিকের স্থানের অঙ্ক তুলনা করে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাই (৬ অঙ্কের সংখ্যা ৭ অঙ্কের সংখ্যার চেয়ে ছোটো):
খাগড়াছড়ি – ৭,১৪,১১৯
মাগুরা – ৯,১৮,৪১৯
খুলনা – ২৩,৭৮,৯৭১
যশোর – ২৭,৬৪,৫৪৭
টাঙ্গাইল – ৪০,৩৭,৬০৮
গাণিতিক চিহ্ন ব্যবহার করে: ৭,১৪,১১৯ < ৯,১৮,৪১৯ < ২৩,৭৮,৯৭১ < ২৭,৬৪,৫৪৭ < ৪০,৩৭,৬০৮
∴ সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল জেলার (৪০,৩৭,৬০৮) এবং সর্বনিম্ন জনসংখ্যা খাগড়াছড়ি জেলার (৭,১৪,১১৯)।