সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাদশাহ আলমগীর একদিন সকালে কী দেখলেন?
উত্তর দেখুন
উত্তর: বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলেন যে তাঁর ছেলে (শাহজাদা) একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে বা পায়ে পানি ঢেলে দিচ্ছেন। আর শিক্ষক নিজের হাত দিয়ে নিজের পায়ের ধুলো ঘষে পরিষ্কার করছেন।