Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪র্থ অধ্যায়: ওয়ার্ড প্রসেসিং

ষষ্ঠ শ্রেণি ICT Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন
১. ওয়ার্ড প্রসেসর কী? ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাগুলো লেখ।
উত্তর দেখুন
উত্তর: যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেস করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। এটি সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা: ওয়ার্ড প্রসেসর মূলত ব্যবহার করা হয় লেখালেখির কাজে। নিচে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাগুলো হলো: ১. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। ২. লেখাকে নানাভাবে উপস্থাপন করা যায়। যেমন: লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা। ৩. লেখার সাথে সংশ্লিষ্ট গ্রাফ, ছবি, টেবিল, চার্ট ইত্যাদি সংযুক্ত করে লেখাকে আরও আকর্ষণীয় করা যায়। ৪. বিভিন্ন মাধ্যম ব্যবহার করে লেখাকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ৫. একবার লেখা হয়ে গেলে তা প্রয়োজনে যতবার ইচ্ছে প্রিন্ট নেওয়া যায়। লেখার কাজটি বারবার করতে হয় না।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. ওয়ার্ড প্রসেসরে কোন বিষয়গুলো জানা থাকলে সবকিছু লিখে ফেলা সম্ভব?
উত্তর দেখুন
উত্তর: যেসকল বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসরে সবকিছু লিখে ফেলা সম্ভব সেগুলো নিম্নরূপ: i. Shift Key চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষরে লেখা হবে, না হয় ছোট হাতের অক্ষরে। ii. একটা শব্দ লেখা শেষ হওয়ার পর Space Bar চেপে দিলে একটা খালি Space লেখা হবে। iii. একটা পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে Enter বাটন চাপ দিলে নতুন প্যারাগ্রাফ শুরু হবে। iv. যখন লেখা হয় তখন Cursor টি লেখার শেষে থাকে—মাউস পয়েন্টার অন্য জায়গায় নিয়ে ক্লিক করলে Cursor টি সেখানে চলে যায় এবং সেখান থেকে লেখা শুরু হবে। v. Delete বোতামটি চাপ দিলে Cursor-এর পরের অংশ মোছা যাবে। Backspace বোতামে চাপ দিলে Cursor-এর আগের অংশ মোছা যাবে। উপরের পাঁচটি বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সবকিছু লিখে ফেলা সম্ভব।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।