Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৫ম অধ্যায়: আদর্শ জীবনচরিত

ষষ্ঠ শ্রেণি Chapter 5 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. ইসলামপুর গ্রামে হোসাইন একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের ছয় মাস আগেই তার বাবা মারা যায়। এরপর হোসাইনের বয়স যখন ছয় বছর তখন তার মাও মারা যায়। এরপর এতিম হোসাইন তার দাদার কাছে বড় হতে থাকে। দিন দিন তার মধ্যে বিভিন্ন সৎ গুণাবলি পরিলক্ষিত হচ্ছে।
  1. ক) 'হিলফুল ফুযুল' কী?১
  2. খ) মহানবি (স.) অত্যন্ত মর্মাহত হন কেন?২
  3. গ) কোন মনীষীর জীবনীর সাথে উদ্দীপকের হোসাইনের জীবনীর মিল রয়েছে? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) তুমি কি মনে কর, উক্ত মনীষীর গুণাবলি বিশ্বমানবতার জন্য আদর্শস্বরূপ? বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) মহানবি (স.) কর্তৃক গঠিত একটি শান্তিসংঘ।
খ) হযরত খাদিজা (রা.)-এর গর্ভে মহানবি (স.)-এর তিন পুত্র যথা : কাছিম, আব্দুল্লাহ ও তাহির এবং চার কন্যা যথা : হযরত জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা (রা.) জন্মগ্রহণ করেন। কিন্তু পুত্রগণ শৈশবেই দুনিয়া হতে বিদায় নেন। এতে মহানবি (স.) অত্যন্ত মর্মাহত হন।
গ) সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (স.)-এর জীবনীর সাথে উদ্দীপকে উল্লিখিত হোসাইনের জীবনীর মিল রয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (স.) এতিম ছিলেন। জন্মের পূর্বেই তাঁর পিতা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন এবং মাতা আমিনা তাঁর জন্মের ছয় বছরের মধ্যে মারা গিয়েছিলেন। এরপর তিনি দাদা আবদুল মুত্তালিবের কাছে বড় হয়েছিলেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে, হোসাইনের জন্মের ছয়মাস আগেই তার পিতা মারা যায়। ছয় বছর বয়সে তার মাতাও মারা যায়। এরপর তার দাদার নিকট বড় হতে থাকে। সুতরাং, মহানবি (স.) এর জীবনের সাথে উদ্দীপকের হোসাইনের জীবনের মিল রয়েছে।
ঘ) আমি মনে করি, মহানবি (স.) এর গুণাবলি বিশ্বমানবতার জন্য আদর্শস্বরূপ। মহানবি (স.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন আদর্শ মহামানব। চারিত্রিক সকল ভালো গুণাগুণ তাঁর মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে নিজেকে মুক্ত রাখতেন। অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাঁকে আপন-পর সবাই আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করেন। এককথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। উদ্দীপকেও দেখা যায়, বড় হওয়ার সাথে সাথে হোসাইনের মধ্যে বিভিন্ন সৎ গুণাবলি পরিলক্ষিত হচ্ছে। মূলত তার এসব গুণাবলি মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর গুণাবলির প্রতিচ্ছবি মাত্র যা বিশ্ব মানবতার জন্য আদর্শস্বরূপ।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. আদর্শ জীবনচরিতের বৈশিষ্ট্য কী?
উত্তর দেখুন
উত্তর: আদর্শ জীবনচরিত এমন ব্যক্তির জীবনকাহিনি, যা মানুষকে নৈতিক শিক্ষা ও সঠিক পথের দিকনির্দেশনা দেয়। একজন আদর্শ ব্যক্তির জীবনে সততা, সত্যবাদিতা, পরোপকারিতা, ধৈর্য, দয়া, আত্মত্যাগ, ন্যায়পরায়ণতা ও কঠোর পরিশ্রমের গুণ বিদ্যমান থাকে। তিনি সৎভাবে জীবনযাপন করেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। তার জীবনের ঘটনাগুলো মানুষের চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে এবং সমাজের উন্নতির জন্য পথপ্রদর্শক হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন
৩. হযরত মুহাম্মদ (স.)-এর জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও।
উত্তর দেখুন
উত্তর: হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। সে সময় আরব সমাজে নানা অনৈতিক ও অমানবিক কার্যকলাপ প্রচলিত ছিল। মানুষ মূর্তিপূজায় লিপ্ত ছিল, নারীদের অবস্থা ছিল করুণ-তাদের কোনো অধিকার ছিল না, কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। সুদ, জুয়া, মদ্যপান, লুটতরাজ ও খুনোখুনি ছিল সাধারণ ঘটনা। সমাজে গোত্রগত সংঘাত ও প্রতিশোধপরায়ণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ন্যায়বিচারের অভাব ছিল, শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। এই নৈতিক অবক্ষয়ের সময়ই আল্লাহর রহমতে হযরত মুহাম্মদ (স.) এই পৃথিবীতে আগমন করেন এবং সমাজে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেন।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।