Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির গণিত ৮ম অধ্যায়: চতুর্ভুজ

Class 8 Math Chapter 8 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩৮১টি সৃজনশীল: ৪০টি সংক্ষিপ্ত: ৪০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৮ বার এসেছে
১. ট্রাপিজিয়ামের চারকোণের সমষ্টি কত?
ক) 90° খ) 180° গ) 270° ঘ) 360°
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 360°

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
২. নিচের কোন চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান?
ক) সামান্তরিক খ) আয়ত গ) ঘুড়ি ঘ) ট্রাপিজিয়াম
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ঘুড়ি

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৩. একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন?
ক) ১টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ৫টি

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৪. যে চতুর্ভুজের দুইজোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
ক) আয়ত খ) সামান্তরিক গ) বর্গ ঘ) ঘুড়ি
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ঘুড়ি

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৫. একটি চতুর্ভুজ আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
ক) 6 খ) 5 গ) 4 ঘ) ৩
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 5

সৃজনশীল (CQ)
৬. চিত্রে ABCD সামান্তরিকের AC ও BD ইহার দুইটি কর্ণ।
  1. ক) ∠ABC + ∠BAD এর মান কত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর।২
  2. খ) প্রমাণ কর AO = CO এবং BO = DO.৪
  3. গ) AC = BD হলে প্রমাণ কর যে, ABCD একটি আয়ত।৪
উত্তর দেখুন
ক) ∠ABC + ∠BAD = 180° যুক্তি : আমরা জানি, সামান্তরিকের চার কোণের সমষ্টি 360°। উদ্দীপকের চিত্র হতে পাই, ∠ABC + ∠BCD + ∠ADC + ∠BAD = 360° বা, 2(∠ABC + ∠BAD) = 360° [ ∠BCD = ∠BAD এবং ∠ADC = ∠ABC] বা, ∠ABC + ∠BAD = (360°)/2 ∴ ∠ABC + ∠BAD = 180°
খ) বিশেষ নির্বাচন : মনে করি, ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, AO = CO, BO = DO. প্রমাণ : ধাপ যথার্থতা (১) AB ও DC রেখাদ্বয় সমান্তরাল এবং AC এদের ছেদক। অতএব, ∠BAC = একান্তর ∠ACD. (২) AB ও DC রেখা সমান্তরাল এবং BD এদের ছেদক। সুতরাং, ∠BDC = একান্তর ∠ABD. (৩) এখন, ΔAOB ও ΔCOD এ ∠OAB = ∠OCD, ∠OBA = ∠ODC এবং AB = DC. সুতরাং, ΔAOB ≅ ΔCOD অতএব, AO = CO এবং BO = DO. (প্রমাণিত) [একান্তর কোণ সমান] [একান্তর কোণ সমান] ∠BAC = ∠ACD; ∠BDC = ∠ABD [ত্রিভুজের কোণ-বাহু-কোণ উপপাদ্য]
গ) বিশেষ নির্বচন : মনে করি, ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ AC = BD। প্রমাণ করতে হবে যে, ABCD একটি আয়ত। প্রমাণ : ধাপ যথার্থতা (১) ΔABC ও ΔDCB এ AB = DC [সামান্তরিকের বিপরীত বাহু সমান] BC = CB [সাধারণ বাহু] এবং AC = DB [দেওয়া আছে] ∴ ΔABC ≅ ΔDCB [বাহু-বাহু-বাহু উপপাদ্য] ∴ ∠ABC = ∠DCB (২) AB || DC এবং BC এদের ছেদক। ∴ ∠ABC + ∠DCB = 180° [ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ] (৩) (১) ও (২) থেকে পাই, 2∠ABC = 180° ∴ ∠ABC = 90° এবং ∠DCB = 90° (৪) সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। ∴ ∠ADC = ∠ABC = 90° এবং ∠BAD = ∠DCB = 90° অর্থাৎ, ABCD সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ। ∴ ABCD একটি আয়ত। (প্রমাণিত)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. চিত্রে ABCD সামান্তরিকের AC ও BD ইহার দুইটি কর্ণ। ∠ABC + ∠BAD এর মান কত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: ∠ABC + ∠BAD = 180° যুক্তি : আমরা জানি, সামান্তরিকের চার কোণের সমষ্টি 360°। উদ্দীপকের চিত্র হতে পাই, ∠ABC + ∠BCD + ∠ADC + ∠BAD = 360° বা, 2(∠ABC + ∠BAD) = 360° [ ∠BCD = ∠BAD এবং ∠ADC = ∠ABC] বা, ∠ABC + ∠BAD = (360°)/2 ∴ ∠ABC + ∠BAD = 180°
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. BD, ABCD সামান্তরিকের একটি কর্ণ। AE ⊥ BD এবং CF ⊥ BD অঙ্কিত হয়েছে। তথ্যের আলোকে চিত্রটি আঁক।
উত্তর দেখুন
উত্তর: চিত্রে ABCD সামান্তরিকের একটি কর্ণ BD। AE ⊥ BD ও CF ⊥ BD অঙ্কিত হয়েছে।

এই অধ্যায়ের বাকি ৪৫৩টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।