Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৮. বৃত্ত

নবম/দশম · গণিত

MCQ: ৫৬১টি সৃজনশীল: ১২০টি সংক্ষিপ্ত: ১৮৩টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
১. কোনো ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করবে?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 0
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 1

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. কোনো ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করবে?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 0
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 1

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব?
ক) 1 টি খ) 2 টি গ) 3 টি ঘ) 4 টি
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 2 টি

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। এদের একটির ব্যাস 10 সে.মি. এবং অপরটির ব্যাসার্ধ 4 সে.মি. হলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি.?
ক) 1 খ) 4 গ) 5 ঘ) 9
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 1

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. O বৃত্তের কেন্দ্র ∠BOC + ∠AOD = কত?
ক) 45° খ) 90° গ) 180° ঘ) 360°
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 180°

সৃজনশীল (CQ)
৬. O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা।
  1. ক) উদ্দীপক অনুযায়ী চিত্র এঁকে চিহ্নিত কর।২
  2. খ) OD ⊥ AB হলে প্রমাণ কর যে, D, AB জ্যায়ের মধ্যবিন্দু।৪
  3. গ) AB জ্যায়ের সমান করে আরেকটি জ্যা অঙ্কন করে প্রমান কর যে, উভয় জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।৪
উত্তর দেখুন
ক) ABC বৃত্তের কেন্দ্র O এবং AB ব্যাস নয় এমন একটি জ্যা।
খ) O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস নয় এমন জ্যা। এখন OD ⊥ AB হলে প্রমান করতে হবে যে, D, AB জ্যায়ের মধ্যবিন্দু। অঙ্কন : O, A ও O, B যোগ করি। প্রমাণ : ধাপসমূহ যথার্থতা (১) OD ⊥ AB হওয়ায় ∠ODA = ∠ODB = এক সমকোণ। (২) এখন, ODA ও ODB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA = অতিভুজ OB [উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ] এবং OD = OD [সাধারণ বাহু] ∴ ΔODA ≅ ΔODB (৩) ∴ AD = BD ∴ D, AB জ্যায়ের মধ্যবিন্দু। (প্রমাণিত)
গ) চিত্রের AB জ্যা এর সমান করে CD আরেকটি জ্যা অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে যে, AB ও CD জ্যা দুইটি বৃত্তের কেন্দ্র O হতে সমদূরবর্তী। অঙ্কন : O, A ও O, C যোগ করি। কেন্দ্র O হতে AB ও CD এর উপর যথাক্রমে OE ও OF লম্ব অঙ্কন করি। প্রমাণ : ধাপ যথার্থতা (১) যেহেতু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং OE ⊥ AB ও OF ⊥ CD. সুতরাং AE = BE এবং CF = DF ∴ AE = 1/2 AB এবং CF = 1/2 CD (২) কিন্তু AB = CD ∴ AE = CF (৩) এখন, OAE ও OCF সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ OA = অতিভুজ OC এবং AE = CF ∴ ΔOAE ≅ ΔOCF (৪) OE = OF কিন্তু OE ও OF কেন্দ্র O থেকে যথাক্রমে AB জ্যা ও CD জ্যা এর দূরত্ব। ∴ AB ও CD জ্যা দুইটি বৃত্তের কেন্দ্র O হতে সমদূরবর্তী। (প্রমাণিত) [কল্পনা] [উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ]
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. প্রমাণ কর যে, কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে।
উত্তর দেখুন
উত্তর: সাধারণ নির্বচন : প্রমাণ করতে হবে যে, কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বিশেষ নির্বচন : মনে করি, ACBD বৃত্তের AB ও CD দুইটি জ্যা পরস্পরকে E বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে, E-ই বৃত্তের কেন্দ্র। অঙ্কন : বৃত্তটির কেন্দ্র E না ধরে O ধরি এবং O, E যোগ করি। প্রমাণ : ধাপসমূহ যথার্থতা (১) O বৃত্তের কেন্দ্র এবং AB জ্যা এর মধ্যবিন্দু E· [জানা আছে যে, বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ঐ জ্যা এর ওপর লম্ব] ∴ OE ⊥ AB অর্থাৎ ∠OEA = এক সমকোণ (২) আবার, O বৃত্তের কেন্দ্র এবং CD জ্যা এর মধ্যবিন্দু E· ∴ OE ⊥ CD অর্থাৎ ∠OEC = এক সমকোণ (৩) যেহেতু AB এবং CD দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা। ∴ ∠OEA এবং ∠OEC উভয়ই এক সমকোণ হতে পারে না। (৪) সুতরাং E ব্যতীত অন্য কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে না। ∴ E বিন্দুটি ACBD বৃত্তের কেন্দ্র। [প্রমাণিত]
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. প্রমাণ কর যে, দুইটি সমান্তরাল জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের ওপর লম্ব।
উত্তর দেখুন
উত্তর: সাধারণ নির্বচন : প্রমাণ করতে হবে যে, দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের ওপর লম্ব। বিশেষ নির্বচন : মনে করি, ABCD বৃত্তের কেন্দ্র O। AB এর মধ্যবিন্দু E এবং CD এর মধ্যবিন্দু F এবং AB||CD। প্রমাণ করতে হবে যে, EF কেন্দ্রগামী এবং AB ও CD এর ওপর লম্ব। প্রমাণ : ধাপসমূহ যথার্থতা (১) F, CD এর মধ্যবিন্দু এবং OF কেন্দ্র ও জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। ∴ OF, CD এর ওপর লম্ব। [বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যায়ের ওপর লম্ব] এবং ∠OFC = এক সমকোণ। (২) আবার, E, AB এর মধ্যবিন্দু হওয়ায় OE, AB এর ওপর লম্ব এবং ∠AEO = এক সমকোণ। [একই কারণে] ∴ ∠AEO = ∠OFC [একান্তর কোণ] (৩) AB || CD হওয়ায় EF ছেদক। অর্থাৎ E, O, F একই সরলরেখা। অতএব, EF কেন্দ্রগামী এবং EF⊥CD এবং FE⊥AB· [প্রমাণিত]

এই অধ্যায়ের বাকি ৮৫৬টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।