Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

১০. দ্বিপদী বিস্তৃতি (Binomial Expansion)

নবম/দশম · উচ্চতর গণিত

MCQ: ২৯৪টি সৃজনশীল: ৬৪টি সংক্ষিপ্ত: ৭১টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. (x − 1/x) ⁶ এর বিস্তৃতিতে− i. পদসংখ্যা 7 ii. ৩য় পদ 15x² iii. x মুক্ত পদ 20 নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. (x² − 2/x³)⁵ এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত?
ক) − 40 খ) − 10 গ) 10 ঘ) 40
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 40

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. ⁿCᵣ = n!/((n − r)! r!) হলে, i. 0! = 0 ii. ⁵C₂ = 10 iii. ⁴C₃ = ⁴C₁ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. (x − k/3)⁴ এর বিস্তৃতিতে x³ এর সহগ − 12 হলে k এর মান কত?
ক) − 36 খ) − 9 গ) 9 ঘ) 36
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 9

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. (1 − 3y)⁵ এর বিস্তৃতিতে y³ এর সহগ কত?
ক) − 405 খ) − 270 গ) 270 ঘ) 405
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) − 270

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৬. A = (2 + x/3)ⁿ এবং B = (1 − x) (1 + ax)⁵
  1. ক) (1 − 2y + y²)⁷ বিস্তৃতির পদসংখ্যা নির্ণয় কর।২
  2. খ) A এর বিস্তৃতিতে পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ হলে n এর মান নির্ণয় কর।৪
  3. গ) B = 1 + bx² + cx³ + ................ হলে a, b ও c এর মান নির্ণয় কর।৪
উত্তর দেখুন
ক) (1 − 2y + y²)⁷ = (y² − 2y + 1)⁷ = {(y − 1)²}⁷ = (y − 1)¹⁴ ∴ পদসংখ্যা = 14 + 1 = 15টি (Ans.)
খ) A = (2 + x/3)ⁿ বিস্তৃতির, r + 1 তম পদ = ⁿCᵣ 2ⁿ⁻ʳ . (x/3)ʳ ∴ (4 + 1) তম পদ = ⁿC₄ 2ⁿ⁻⁴ . (x/3)⁴ (5 + 1) তম পদ = ⁿC₅ 2ⁿ⁻⁵ . (x/3)⁵ প্রশ্নমতে, ⁿC₄ 2ⁿ⁻⁴ (1/3)⁴ = 5 × ⁿC₅ 2ⁿ⁻⁵ (1/3)⁵ বা, n!/(4! (n − 4)!) × 2^(n − 4 − n + 5) × 3^(− 4 + 5) = 5 × n!/(5! (n − 5)!) বা, (2 × 3)/(4! (n − 4) (n − 5)!) = 5 × 1/(5 × 4! (n − 5)!) বা, 6/(n − 4) = 1 বা, n − 4 = 6 ∴ n = 10 (Ans.)
গ) দেওয়া আছে, B = (1 − x) (1 + ax)⁵ = (1 − x) {1 + ⁵C₁(ax)¹ + ⁵C₂(ax)² + ⁵C₃(ax)³ + ... ...} = (1 − x) (1 + 5ax + 10a²x² + 10a³x³ + ... ...) = (1 + 5ax + 10a²x² + 10a³x³ + ... ...) − (x + 5ax² + 10a²x³ + 10a³x⁴ + ... ...) = 1 + x (5a − 1) + x² (10a² − 5a) + x³ (10a³ − 10a²) + ... ... (i) প্রশ্নমতে, B = 1 + bx² + cx³ + ... ... ... (ii) (i)নং ও (ii)নং এ সহগ সমীকৃত করে পাই, 5a − 1 = 0 ∴ a = 1/5 আবার, 10a² − 5a = b বা, 10 × (1/5)² − 5.1/5 = b [a এর মান বসিয়ে] বা, 10 × 1/25 − 1 = b ∴ b = − 3/5 এবং 10a³ − 10a² = c বা, 10 × (1/5)³ − 10(1/5)² = c বা, 10/125 − 10/25 = c ∴ c = − 8/25 ∴ a, b, c এর মান যথাক্রমে 1/5, − 3/5, − 8/25. (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৭. A = (2 + x/3)ⁿ এবং B = (1 − x) (1 + ax)⁵ (1 − 2y + y²)⁷ বিস্তৃতির পদসংখ্যা নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: (1 − 2y + y²)⁷ = (y² − 2y + 1)⁷ = {(y − 1)²}⁷ = (y − 1)¹⁴ ∴ পদসংখ্যা = 14 + 1 = 15টি (Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে (1 + y)⁵ এর বিস্তৃতি নির্ণয় কর। উক্ত বিস্তৃতির সাহায্যে (i) (1 – y)⁵ ও (ii) (1 + 2x)⁵ এর বিস্তৃতি নির্ণয় কর।
উত্তর দেখুন
উত্তর: প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে- 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 ∴ (1 + y)⁵ = 1 + 5y + 10y² + 10y³ + 5. y⁴ + 1.y⁵ = 1 + 5y + 10y² + 10y³ + 5y⁴ + y⁵ (Ans.) i. (1 – y)⁵ = 1 + 5(–y) + 10(–y)² + 10(–y)³ + 5(– y)⁴ + 1(–y)⁵ = 1 – 5y + 10y² – 10y³ + 5y⁴ – y⁵ (Ans.) ii. (1 + 2x)⁵ = 1 + 5.2x + 10(2x)² + 10(2x)³ + 5(2x)⁴ + 1(2x)⁵ = 1 + 10x + 40x² + 80x³ + 80x⁴ + 32x⁵ (Ans.) অথবা, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে- (1 + y)⁵ = (⁵₀) y⁰ + (⁵₁) y¹ + (⁵₂) y² + (⁵₃) y³ + (⁵₄) y⁴ + (⁵₅) y⁵ = 1.1 + 5/1 y + 5.4/1.2 y² + 5.4.3/1.2.3 y³ + 5.4.3.2/1.2.3.4 y⁴ + 1.y⁵ = 1 + 5y + 10y² + 10y³ + 5y⁴ + y⁵ (Ans.) i. (1 – y)⁵ = (5 0) (– y)⁰ + (5 1) (– y)¹ + (5 2) (– y)² + (5 3) (– y)³ + (⁵₄)(– y)⁴ + (⁵₅)(– y)⁵ = 1.1 + 5/1 (– y) + 5.4/1.2 (– y)² + 5.4.3/1.2.3 (– y)³ + 5.4.3.2/1.2.3.4 (– y)⁴ + 1(– y)⁵ = 1 – 5y + 10y² – 10y³ + 5y⁴ – y⁵ (Ans.) ii. (1 + 2x)⁵ = (5 0) (2x)⁰ + (5 1) (2x)¹ + (5 2) (2x)² + (5 3) (2x)³ + (⁵₄)(2x)⁴ + (⁵₅)(2x)⁵ = 1.1 + 5/1 2x + 5.4/1.2 4x² + 5.4.3/1.2.3 8x³ + 5.4.3.2/1.2.3.4 16x⁴ + 32x⁵ = 1 + 10x + 40x² + 80x³ + 80x⁴ + 32x⁵ (Ans.)

এই অধ্যায়ের বাকি ৪২১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।