Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৮. স্থিতিবিদ্যা (Statics)

এইচএসসি · উচ্চতর গণিত ২য় পত্র

MCQ: ৪১টি সৃজনশীল: ৪টি সংক্ষিপ্ত: ৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. কোন ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে কি বলে?
ক) অন্তঃ কেন্দ্র খ) পরিকেন্দ্র গ) লম্বকেন্দ্র ঘ) ভরকেন্দ্র
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ভরকেন্দ্র

বহুনির্বাচনি (MCQ)
২. 3Nও5N মানের বল দুইটি পরস্পর লম্ব। তাদের লব্ধির মান কোনটি?
ক) 5N খ) 6N গ) √34N ঘ) √31N
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) √34N

বহুনির্বাচনি (MCQ)
৩. ,দুইটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি12 ডাইন তাদের একটি হতে1 সে,মি ও অপরটি হতে 2সে.মি দুরে ক্রিয়া করে। বলদ্বয়ের মান কত?
ক) 2,4 খ) 4,2 গ) 4,8 ঘ) 8,4
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 4,8

বহুনির্বাচনি (MCQ)
৪. দুইটি অসদৃশ সমান্তরাল বল Rএবং Sএর ক্রিয়ারেখার অবস্থান বিনিময় করলেও এদের লব্ধির ক্রিয়াবিন্দুতে অবস্থান পরিবর্তন হয় না। এক্ষেত্রে নিচের কোনটি সত্য?
ক) R/S = 1 খ) R/S = 2 গ) R/S = 3 ঘ) R/S = 4
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) R/S = 1

বহুপদী সমাপ্তিসূচক
৫. 120^°কোণে আনত√5 এককের দুই সমান বল একই বিন্দু থেকে ক্রিয়ারত i.লব্ধির মান√5 একক ii. লব্ধি √5একক বলের সাথে60^° কোণ উৎপন্ন করে iii. লব্ধির বলদ্বয়ের যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) i ও ii

সৃজনশীল (CQ)
৬. মনুমিয়া একজন ফেরিওয়ালা, বাড়ি বাড়ি গিয়ে আম বিক্রি করেন। তিনি অনুভূমিকভাবে 2 মিটার লম্বা একটি সুষম লাঠির একপ্রান্ত হাত রেখে অপরপ্রান্তে W ওজনের আমের ঝুড়ি বহন করেন।
  1. ক) B বিন্দুতে 200N বল কাজ করলে এবং BC= 1.2 মিটার হলে P=?২
  2. খ) দেখাও যে, লোকটির কাঁধের উপর চাপ, হাত ও কাঁধের দূরত্বের ব্যস্তানুপাতিক।৪
  3. গ) কাঁধ হতে আমের ঝুড়ি ও হাতের দূরত্ব যথাক্রমে a ও x হলে দেখাও যে, কাঁধের ওপর চাপ W(1 + a/x)৪
উত্তর দেখুন
ক) BC=1.2 মিটার ∴AC = (2 − 1.2) মিটার= .8 ফসঃভা ∴200.BC = P.AC বা, 200 × 1.2 = P×.8 ∴P = 300N
খ) মনে করি, AB লাঠির B প্রান্তে W ওজনের বোঝাটি খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। A বিন্দুতে হাতের চাপ P খাড়া নিচের দিকে ক্রিয়া করে এবং C বিন্দুতে লোকটির কাঁধের ওপর চাপ R ক্রিয়া করে। ∴R = P + W মনে করি, লোকটির হাত হতে কাঁধের দূরত্ব = x. AB = 2 মিটার। AC= X মিটার। BC = (2 − x) মিটার। সাম্যাবস্থার জন্য P ও W এর লব্ধি R এর সমান ও বিপরীত মুখী হবে। P.AC = W.BC বা, Px = W.(2 − x) বা, Px = 2w − Wx বা, (P + W)x = 2W বা, R.x = 2W [∴P + W = T] বা, R = 2W/x লাঠির দৈর্ঘ্য 2 মিটার ও বোঝাটির ওজন W নির্দিষ্ট বলে Rα1/x অতএব x এর মান বৃহত্তম হলে R এর মান ন্যূনতম হবে। ∴লোকটির কাঁধের ওপর চাপ দৈর্ঘ্যের ব্যবস্তনুপাতিক। (দেখানো হলো)
গ) ধরি, B বিন্দুতে ওজন W,A বিন্দুতে চাপ P এবং কাঁধের উপর C বিন্দুতে চাপ R ∴R = P + W..............(i) আবার, P ও W বলদ্বয়ের লব্ধি R ∴P.AC = W.BC P.x = W.a ∴P = W/x.a (i) নং হতে, R = P + W = (W/x)a + W = W(1 + a/x) (দেখানো হলো)
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. মনুমিয়া একজন ফেরিওয়ালা, বাড়ি বাড়ি গিয়ে আম বিক্রি করেন। তিনি অনুভূমিকভাবে 2 মিটার লম্বা একটি সুষম লাঠির একপ্রান্ত হাত রেখে অপরপ্রান্তে W ওজনের আমের ঝুড়ি বহন করেন। B বিন্দুতে 200N বল কাজ করলে এবং BC= 1.2 মিটার হলে P=?
উত্তর দেখুন
উত্তর: BC=1.2 মিটার ∴AC = (2 − 1.2) মিটার= .8 ফসঃভা ∴200.BC = P.AC বা, 200 × 1.2 = P×.8 ∴P = 300N
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. একটি রিকশার চাকার মধ্যে সমদূরত্বে বৃত্তাকার পথে মোট ছয়টি স্পোক (Spoke) রয়েছে। কেন্দ্র হতে প্রতিটি স্পোক বরাবর ক্রিয়াশীল বলগুলির মধ্যে পরপর চারটি বল যথাক্রমে 10N,12N,15N এবং 18N চিত্র অঙ্কন করে বলগুলি দেখাও।
উত্তর দেখুন
উত্তর:

এই অধ্যায়ের বাকি ৪১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।