Online Model Test Online Model Test

ভাষা

দাম দেখাবে

পেমেন্ট সবসময় টাকায় হয়।

লগইন

৯. সমতলে বস্তুকণার গতি (Motion of particles in a plane)

এইচএসসি · উচ্চতর গণিত ২য় পত্র

MCQ: ৪৪টি সৃজনশীল: ৪টি সংক্ষিপ্ত: ৫টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. একটি কণা vবেগে নিক্ষিপ্ত হলে তার আনুভূমিক পাল্লা এর সর্বোচ্চ উচ্চতার 4গুণ। প্রক্ষেপন কোণের মান
ক) 30^° খ) 45^° গ) 60^° ঘ) 80^°
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 45^°

বহুনির্বাচনি (MCQ)
২. স্রোত না থাকলে একটি লোক5 মিনিটে সাতার কেটে সোজাসুজিভাবে 80মিটার প্রশস্ত একটি খাল পার হতে পারে এবং স্রোত থাকলে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত মি/ মিনিট ?
ক) 15 খ) 12 গ) 16.5 ঘ) 13.86
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 13.86

বহুনির্বাচনি (MCQ)
৩. একটি কণার উপর 2m/s,3m/sএবং 5m/sবেগে তিনটি ক্রিয়া করায় কণাটি সাম্যাবস্থায় আছে। ক্ষুদ্রতর বেগ দুইটির মধ্যবর্তী কোণ কত?
ক) 60^° খ) 180^° গ) 30^° ঘ) 0^°
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 0^°

বহুনির্বাচনি (MCQ)
৪. 8kmh⁻¹ বেগে চলন্ত একটি গাড়ি থেকে16kmh⁻¹ বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোণে চলবে?
ক) 60^° খ) 100^° গ) 120^° ঘ) 135^°
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 120^°

বহুনির্বাচনি (MCQ)
৫. 200mএবং300m দৈর্ঘ্যের দুইটি ট্রেন একটি স্টেশন থেকে একই দিকে দুইটি সমান্তরাল রেলপথে যথাক্রমে40kmh⁻¹ এবং 30kmh⁻¹বেগে যাত্রা করল। কত মিনিটে এরা পরস্পরকে অতিক্রম করবে।
ক) 2 খ) 3 গ) 4 ঘ) 45
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 3

সৃজনশীল (CQ)
৬. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লৌহ গোলক নিক্ষেপ ইভেন্টে একজন খেলোয়াড় u বেগে অনুভূমিকের সাথে α কোণে লৌহ গোলক নিক্ষেপ করে। গোলকটি সর্বাধিক H উচ্চতায় উঠে এবং R দূরত্বে ভূমিতে পতিত হয়।
  1. ক) গোলকটির সর্বাধিক উচ্চতায় পৌছানোর সময় বের কর।২
  2. খ) প্রমাণ কর যে, গোলকটির অনুভূমিক পাল্লা R = (u²/g)sin2α এবং Rₘₐₓ = u²/g৪
  3. গ) গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গোলকটির গতিপথ কেমন হবে তা নিরূপণ কর।৪
উত্তর দেখুন
ক) ধরি, কোনো গোলকটি O বিন্দু থেকে u আদিবেগে অনুভূমিকের সাথে α কোণে প্রক্ষিপ্ত হলো। O বিন্দুতে u বেগের অনুভূমিক লম্বাংশ ucosα এবং উলম্ব লম্বাংশ usinα এবং বস্তুকণাটি সর্বাধিক H উচ্চতায় পৌছে। সর্বাধিক উচ্চতায় পৌছানোর সময় T₁ হলে, T₁ সময়ে বস্তুকণাটির বেগের উল্লম্ব লম্বাংশ 0 হবে। ∴0 = usinα − gT₁ বা, T₁ = (u/g)sinα(Ans.)
খ) মনে করি কোনো বস্তুকণা O বিন্দু থেকে u আদিবেগে অনুভূমিকের সাথে α কোণে প্রক্ষিপ্ত হলো। O বিন্দুতে u এর অনুভূমিক উপাংশ ucosα এবং উল্লম্ব উপাংশ usinα। অভিকর্ষজ ত্বরণ g নিম্নদিকে উল্লম্বভাবে বিধায় ucosα এর উপর g এর কোন প্রভাব থাকবে না। বস্তুকণাটি T সময় পর অনুভূমিক তলে ফিরে আসলে লম্বিক সরণ শূন্য হবে। ∴0 = usinα.T − (1/2)gT² বা, 0 = 2usinα.T − gT² বা, gT² − usinα.T = 0 বা, T(gT − 2sinα) = 0 ∴gT − 2usinα = 0 [∵T ≠ 0] বা, T = (2u/g)sinα অনুভূমিক পাল্লা R হলে, R = ucosα.T = ucoxα.(2u/g)sinα = (u²/g)(2sinαcosα) = (u²/g)sin2α ∴R = (u²/g)sin2α (প্রমাণিত) পাল্লা সর্বাধিক হবে যখন sin2α এর মান সর্বাধিক হবে। অর্থাৎ .. সুতরাং সর্বাধিক পাল্লার জন্য, Rₘₐₓ = (u²/g)sin(2 × 45°) = u²/g ∴Rₘₐₓ = u²/g (প্রমাণিত)
গ) গোলকটি ভূমি থেকে u অদিবেগে অনুভূমিকের সাথে α কোণে নিক্ষেপ করলে যদি t সময়ে P(x,y) বিন্দুতে পৌছে তবে, অনুভূমিক সরণ x = ucosα.t বা, t = x/ucosα লম্বিক সরণ y = sinα.t − (1/2)gt² u,α,gনির্দিষ্ট বলে এরা ধ্রুবক। tanα = a এবং −g/2u²cos²α ধরে y = ax + bx² এটি একটি পরাবৃত্তের সমীকরণ বোঝায়। সুতরাং গোলকটির গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন
৭. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লৌহ গোলক নিক্ষেপ ইভেন্টে একজন খেলোয়াড় u বেগে অনুভূমিকের সাথে α কোণে লৌহ গোলক নিক্ষেপ করে। গোলকটি সর্বাধিক H উচ্চতায় উঠে এবং R দূরত্বে ভূমিতে পতিত হয়। গোলকটির সর্বাধিক উচ্চতায় পৌছানোর সময় বের কর।
উত্তর দেখুন
উত্তর: ধরি, কোনো গোলকটি O বিন্দু থেকে u আদিবেগে অনুভূমিকের সাথে α কোণে প্রক্ষিপ্ত হলো। O বিন্দুতে u বেগের অনুভূমিক লম্বাংশ ucosα এবং উলম্ব লম্বাংশ usinα এবং বস্তুকণাটি সর্বাধিক H উচ্চতায় পৌছে। সর্বাধিক উচ্চতায় পৌছানোর সময় T₁ হলে, T₁ সময়ে বস্তুকণাটির বেগের উল্লম্ব লম্বাংশ 0 হবে। ∴0 = usinα − gT₁ বা, T₁ = (u/g)sinα(Ans.)
সংক্ষিপ্ত প্রশ্ন
৮. Sₜ = u + (1/2)f(2t − 1)(সচরাচর প্রতীক) একটি কণা সমত্বরণে চলে 8-তম ও 15-তম সেকেন্ড যথাক্রমে 540 সে.মি. এবং 960 সে.মি পথ অতিক্রম করল। কণাটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে ?
উত্তর দেখুন
উত্তর: ধরি ত্বরণ f সে.মি/সে² 8 তম সেকেন্ডের জন্য sₜ = 540 ও sₜ = u + (1/2)f(2t − 1) বা, 540 = u + (15/2)f.................................(i) 15 তম সেকেন্ডের জন্য 960 = u + 1/(2f(15 × 2 − 1)) বা, 960 = u + (29/2)f.....................(ii) (i)` ও (ii) নং সমাধান করে পাই, u = 90 সে.মি./সে. f = 60 সে.মি/সে.² আবার, s = ut + (1/2)t² 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = 90 × 20 + 1/2 × 60 × 20² = 13800 সে.মি

এই অধ্যায়ের বাকি ৪৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।