Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায়: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

Class 8 Science Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৫৭টি সৃজনশীল: ২৫টি সংক্ষিপ্ত: ৫৮টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকায় বাহিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) অসমোসিস খ) ইমবাইবিশন গ) পরিচলন ঘ) ব্যাপন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) ব্যাপন

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবর্তন হয়ে থাকে?
ক) তাপমাত্রা খ) চাপ গ) ঘনমাত্রা ঘ) আয়তন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) ঘনমাত্রা

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. নওশীন তার পড়ার ঘরে কিছু রজনীগন্ধা ফুল রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। অন্যদিকে, আসমাদের বাসায় রাতে হাসনা হেনা ফুলের গন্ধে ভরে যায়। বিশেষ প্রক্রিয়ায় ইহা ঘটে। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কী?
ক) ব্যাপন খ) প্রস্বেদন গ) শ্বসন ঘ) অভিস্রবণ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ব্যাপন

বহুপদী সমাপ্তিসূচক ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. নওশীন তার পড়ার ঘরে কিছু রজনীগন্ধা ফুল রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। অন্যদিকে, আসমাদের বাসায় রাতে হাসনা হেনা ফুলের গন্ধে ভরে যায়। বিশেষ প্রক্রিয়ায় ইহা ঘটে। উল্লিখিত প্রক্রিয়ায়- i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কী বলে?
ক) কোষগহ্বর খ) কোষরস গ) কোষদ্রবণ ঘ) কোষঝিল্লী
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) কোষরস

সৃজনশীল (CQ) ★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : স্যার ক্লাসে অভিস্রবণ প্রক্রিয়া পড়াতে গিয়ে মূল দিয়ে কীভাবে পানি গ্রহণ করে তা আলোচনা করলেন এবং এভাবে পানি ও খনিজ লবণ শোষিত হয়। আর বললেন, প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি বের করে দেয় কারণ উদ্ভিদ যে পানি গ্রহণ করে তা এ প্রক্রিয়ায় বের করে দেয়। তাই এটি উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
  1. ক) অভিস্রবণ কী?১
  2. খ) স্টার্চ কেন কলয়েডধর্মী পদার্থ?২
  3. গ) স্যারের বর্ণিত প্রক্রিয়াটি বর্ণনা কর।৩
  4. ঘ) স্যারের উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) একই দ্রাবক (পানি) বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক (পানি) কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাই অভিস্রবণ।
খ) স্টার্চ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু নির্দিষ্ট মাত্রায় পানি শোষণ করে স্ফিত হতে পারে। কলয়েডধর্মী এ গুণের জন্যই স্টার্চকে কলয়েডধর্মী পদার্থ বলে।
গ) স্যারের বর্ণিত প্রক্রিয়াটি হলো অভিস্রবণ। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সজীব কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় টেনে নেয়। স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি (দ্রাবক) কোষের মধ্যে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। এক্ষেত্রে জীব কোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে।
ঘ) স্যারের উক্তিটি হলো প্রস্বেদন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। স্যার ক্লাসে পড়ানোর সময় বলেন যে, প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ পানি বের করে দেয়। তিনি আরও উক্তি করেন যে, এটি উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ। স্যারের এ উক্তিটি করার কারণ হলো উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে। প্রস্বেদনের ফলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃ অভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। উদ্ভিদ দেহকে ঠাণ্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রস্বেদনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রস্বেদনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয়, তা মূলরোম কর্তৃক পানি শোষণে উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। উপরিউক্ত আলোচনা বিশ্লেষণ করে এটাই প্রতীয়মান হয় যে, প্রস্বেদন উদ্ভিদ জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। অতএব, স্যারের উক্তিটি যথার্থ যুক্তিসঙ্গত।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৬ বার এসেছে
৭. অভিস্রবণ কী?
উত্তর দেখুন
উত্তর: একই দ্রাবক (পানি) বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক (পানি) কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাই অভিস্রবণ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৫ বার এসেছে
৮. অভিস্রবণ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: একই দ্রাবক (পানি) বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক (পানি) কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বলে।

এই অধ্যায়ের বাকি ২৩২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।