Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায়: উদ্ভিদের বংশ বৃদ্ধি

Class 8 Science Chapter 4 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৮৪টি সৃজনশীল: ৩১টি সংক্ষিপ্ত: ৬৮টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. কোন ধরনের ফুলের রং খুবই আকর্ষণীয় হয়?
ক) পতঙ্গপরাগী খ) বায়ুপরাগী গ) পানিপরাগী ঘ) প্রাণিপরাগী
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) পতঙ্গপরাগী

বহুনির্বাচনি (MCQ) ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে কোন ফলের উৎপত্তি ঘটে?
ক) নয়নতারা খ) আকন্দ গ) চম্পা ঘ) আম
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) আম

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. স্টোলনের কাজ হলো -
ক) উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটানো খ) বংশ রক্ষা করা গ) যৌন জননে অংশগ্রহণ ঘ) জননে সাহায্য করা
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) জননে সাহায্য করা

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৪. নিচের কোনটিতে পর্বসন্ধি থাকে?
ক) আলু খ) আদা গ) কচু ঘ) পুদিনা
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) আদা

বহুনির্বাচনি (MCQ) ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৫. বৃত্যাংশ কার অংশ?
ক) বৃন্তের খ) দলমণ্ডলের গ) বৃতির ঘ) উপবৃতির
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) বৃতির

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) প্রজনন কাকে বলে?১
  2. খ) পরাগায়ন বলতে কী বোঝায়?২
  3. গ) M, N, O, P অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।৩
  4. ঘ) M, O, P এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ তুলে ধর।৪
উত্তর দেখুন
ক) যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়।
খ) একটি পরিণত ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। ফুলের পরাগধানী ফেটে গেলে পরাগরেণু কীটপতঙ্গ, বাতাস বা অন্য কোনো বাহকের মাধ্যমে ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়।
গ) M, N, O, P অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র নিম্নরূপ :
ঘ) M ফুলের পুংস্তবক এবং P ফুলের স্ত্রীস্তবক। এ দুটি স্তবক ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। কারণ এ দু'টি অংশ সরাসরি যৌনজননে অংশগ্রহণ করে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ফুলের O অংশটি যৌনজননে পরাগায়ন ঘটাতে সাহায্য করে পরোক্ষ ভাবে যৌনজননে সাহায্য করে। পুংজনন ও স্ত্রীজনন কোষ সৃষ্টি করা উদ্ভিদের যৌন জননের প্রাথমিক পর্যায়। জনন কোষ সৃষ্টির পর দু'টির মিলনের পূর্বে ফুলে পরাগায়ন ঘটে এবং গর্ভাশয়ের ডিম্বকে নিষেক ঘটে। নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। বীজ একটি প্রজাতির বংশবিস্তারে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ কারণে প্রশ্নের M ও P উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৪ বার এসেছে
৭. প্রজনন কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. ফুল কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: ফুল হলো উচ্চশ্রেণির উদ্ভিদের প্রজনন অঙ্গ যা প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ।

এই অধ্যায়ের বাকি ২৭৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।