Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ১১শ অধ্যায়: আলো

Class 8 Science Chapter 11 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৪৯টি সৃজনশীল: ২৫টি সংক্ষিপ্ত: ৮২টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো কীভাবে চলে?
ক) আড়াআড়ি খ) লম্বভাবে গ) বক্ররেখায় ঘ) সরলরেখায়
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) সরলরেখায়

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
ক) এক খ) দুই গ) তিন ঘ) চার
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) দুই

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. চোখের আলোক সংবেদন আবরণ কোনটি?
ক) রেটিনা খ) কর্নিয়া গ) আইরিস ঘ) লেন্স
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) রেটিনা

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. চোখের কোন অংশের উপর আলো পড়লে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
ক) আইরিস খ) রেটিনা গ) কর্নিয়া ঘ) কোরয়েড
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) রেটিনা

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে যে স্বচ্ছ জলীয় পদার্থ থাকে তাকে কী বলা হয়?
ক) সস্নাইড খ) অ্যাকুয়াস হিউমার গ) ভিট্রিয়াস হিউমার ঘ) পানি
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) অ্যাকুয়াস হিউমার

সৃজনশীল (CQ)
৬. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : আনিস একদিন গোসল করতে পুকুর ঘাটে গেল। সে পুকুরের স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখল। কিন্তু সিঁড়িটি তার ধারণার চেয়ে নিচে থাকায় সে পড়ে গেল। অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সড়কি দিয়ে মাছ ধরতে গেল। কিন্তু সঠিক অবস্থানে সড়কি নিক্ষেপ না করায় সে মাছ ধরতে ব্যর্থ হলো।
  1. ক) আলোর প্রতিসরণ কী?১
  2. খ) আলোকরশ্মির দিক পরিবর্তনের কারণ কী?২
  3. গ) পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।৩
  4. ঘ) কী ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো? যুক্তিসহ মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে আলোকরশ্মির গতিপথের দিক পরিবর্তনই আলোর প্রতিসরণ।
খ) আলোকরশ্মির দিক পরিবর্তনের কারণ হলো মাধ্যমের ঘনত্বের পার্থক্য। সমসত্ত্ব ও স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলোক সরলরেখায় চলে। কিন্তু কোনো আলোক রশ্মিগুচ্ছ যখন তির্যকভাবে এক মাধ্যমের মধ্য দিয়ে চলতে চলতে অন্য একটি মাধ্যমে আপতিত হয়, তখনই আলোকরশ্মি দিক পরিবর্তন করে। আলোর প্রতিসরণের জন্য এরূপ ঘটে। অর্থাৎ মাধ্যমদ্বয়ের ঘনত্বের পার্থক্যের জন্য আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা ঘটে।
গ) পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ পানির নিচে আলোর প্রতিসরণ বা ভিন্ন মাধ্যমে আলোর দিক পরিবর্তন। কোনো আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে (যেমন বায়ু থেকে পানিতে) প্রবেশ করে, তখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়। অর্থাৎ আলোর গতির দিক পরিবর্তন হয়। ফলে পানির নিচে কোনো বস্তুকে যেখানে দেখা যায়, প্রকৃতপক্ষে বস্তুটি থাকে তার চেয়ে একটু নিচে। ফলে দেখার ও বোঝার ভুল হয়। আনিসের ক্ষেত্রেও এমন ঘটনাই ঘটেছে। সে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে সিঁড়ি দেখছে। ফলে সিঁড়িটির প্রকৃত অবস্থান বুঝতে সে ভুল করে। যেখানে সে সিঁড়িটি দেখতে পেয়ে পা ফেলে, আসলে সিঁড়ি সেখানে নেই। আছে একটু নিচে। ফলে আনিসের পা পিছলে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। অতএব, পুকুরে আনিসের পড়ে যাওয়ার কারণ হলো পানির নিচে আলোর দিক পরিবর্তন।
ঘ) মাছের অবস্থানের একটু নিচে সড়কি চালালে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো। কোনো আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে (যেমন : পানি থেকে বায়ুতে) প্রবেশ করে তখন প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। এ কারণে ঘন মাধ্যম পানি থেকে লঘু মাধ্যম বায়ুতে আলোকরশ্মির প্রতিসরণের ফলে পানির মধ্যে থাকা মাছকে এর সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে ওঠা অবস্থায় দেখা যায়। এজন্য পানির উপর থেকে মাছকে লক্ষ করে সড়কি নিক্ষেপ করা হলে, মাছকে সড়কিবিদ্ধ করা যায় না। প্রকৃতপক্ষে মাছ থাকে আরেকটু দূরে এবং গভীরে। আনিসের ছোট ভাইয়ের মাছ শিকারের লক্ষ্যে সড়কি নিক্ষেপ করতে হতো আরও নিচে ও গভীরে। এ কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. সংকট কোণ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: আলোকরশ্মি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদতল বরাবর চলে যায় তাকে সংকট কোণ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৮. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কী?
উত্তর দেখুন
উত্তর: আলোকরশ্মি যখন প্রতিসরিত না হয়ে বিভেদতল থেকে একই মাধ্যমে প্রতিফলনের নিয়মানুসারে প্রতিফলিত হয়। এই ঘটনাটিই হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

এই অধ্যায়ের বাকি ২৪৮টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।