Online Model Test Online Model Test

অষ্টম শ্রেণির বিজ্ঞান ১২শ অধ্যায়: মহাকাশ ও উপগ্রহ

Class 8 Science Chapter 12 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৭৬টি সৃজনশীল: ২০টি সংক্ষিপ্ত: ৬৪টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
১. বিগব্যাঙ তত্ত্বের অপর নাম কী?
ক) মহাবিকাশ খ) মহাবিস্ফোরণ গ) মহাকাশ ঘ) মহাজগৎ
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) মহাবিস্ফোরণ

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
২. মহাবিশ্বের বয়স কত?
ক) ১৩৭৫ কোটি বছর খ) ১৪৭৫ কোটি বছর গ) ১৫০০ কোটি বছর ঘ) ১৫৭৫ কোটি বছর
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ১৩৭৫ কোটি বছর

বহুপদী সমাপ্তিসূচক ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৩. গ্যালাক্সি হলো- i. মহাবিশ্বের বিভিন্ন বস্তুর ঘনীভূত অংশ ii. নক্ষত্রের এবং গ্রহের এক বৃহৎ দল iii. ছায়াপথটাও গ্যালাক্সি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) i, ii ও iii

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৪. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
ক) বুধ খ) শুক্র গ) শনি ঘ) মঙ্গল
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) শনি

বহুনির্বাচনি (MCQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৫. পৃথিবী থেকে কাছে অবস্থিত কোন গ্রহ?
ক) নেপচুন খ) শুক্র গ) বুধ ঘ) শনি
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) শুক্র

সৃজনশীল (CQ) ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৬. নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও :
  1. ক) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?১
  2. খ) গ্রহকে নক্ষত্র বলা যায় না কেন?২
  3. গ) চিত্রের C চিহ্নিত গ্রহটি সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ-ব্যাখ্যা কর।৩
  4. ঘ) চিত্রের 'B' ও 'C' চিহ্নিত গ্রহ দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।৪
উত্তর দেখুন
ক) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি।
খ) গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই বলে একে নক্ষত্র বলা যায় না। নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো ও উত্তাপ আছে। কিন্তু গ্রহগুলোর নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, তাই গ্রহ নক্ষত্র নয়।
গ) চিত্রের 'C' চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী। এটি সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ। কেবল পৃথিবীতেই জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে প্রাণী ও উদ্ভিদের প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সব গ্যাসই রয়েছে। তাছাড়া পৃথিবীতে সূর্যের আলো ও তাপ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যা প্রাণিকূল ও উদ্ভিদকূলের জীবন ধারণ, খাদ্য উৎপাদন ও অন্যান্য জৈবনিক ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যক। কিন্তু সৌরজগতের অন্য কোনো গ্রহে জীবের জীবনধারণের সকল উপকরণ পর্যাপ্ত নেই। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, 'পৃথিবী সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ।
ঘ) 'B' চিহ্নিত গ্রহটি হলো শুক্র ও 'C' চিহ্নিত গ্রহটি হলো পৃথিবী। নিচে শুক্র ও পৃথিবী গ্রহ দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো- শুক্র হলো দূরত্বের দিক দিয়ে সূর্য থেকে দ্বিতীয় অবস্থানে এবং পৃথিবী তৃতীয় অবস্থানে। সূর্যের আলো উভয় গ্রহের ওপরই পড়ে, তাই আমরা তাদের আলোকিত দেখি। শুক্র ৫৯ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। অপরদিকে পৃথিবী ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার সূর্যকে প্রদক্ষিণ করে। শুক্র গ্রহে কোনো প্রকার বায়ুমণ্ডল নেই এবং জীবের জীবনধারণ এখানে অসম্ভব। অন্যদিকে পৃথিবী হলো সৌরজগতের একমাত্র গ্রহ, যাতে জীবের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। শুক্রের কোনো কৃত্রিম উপগ্রহ নেই, কিন্তু পৃথিবীর একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে, সেটি হলো চাঁদ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৭. কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
উত্তর দেখুন
উত্তর: মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ৩ বার এসেছে
৮. মহাবিশ্ব কী?
উত্তর দেখুন
উত্তর: ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এ পৃথিবী, দূর-দূরান্তের গ্রহ-নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব।

এই অধ্যায়ের বাকি ২৫২টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।