Online Model Test Online Model Test

মেডিকেল ও ডেন্টাল ভর্তি জীববিজ্ঞান ৩য় অধ্যায়: কোষ রসায়ন (উদ্ভিদবিজ্ঞান)

মেডিকেল ও ডেন্টাল ভর্তি Biology Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ১৫টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. প্রোটিনের গঠনের প্রকারভেদ নিম্নের কোন্টি?
ক) ছয় খ) পাঁচ গ) চার ঘ) তিন
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) চার

ব্যাখ্যা: প্রোটিনের গঠন - চার প্রকার - প্রাইমারী, সেকেন্ডারী, টারসিয়ারী ও কোয়ার্টারনারী।
বহুনির্বাচনি (MCQ)
২. অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্নের কোন মনোস্যাকারাইড পাওয়া যায়?
ক) ফ্রুক্টোজ খ) রাইবোজ গ) ডি-অক্সিরাইবোজ ঘ) রাইবুলোজ
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) ফ্রুক্টোজ

ব্যাখ্যা: অধিকাংশ মিষ্টি ফলও মধুতে ফ্রুক্টোজ থাকে। তাই একে Fruit Sugar ও বলা হয়।
বহুনির্বাচনি (MCQ)
৩. নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন?
ক) প্রোটামিন খ) প্রোলামিন গ) গ্লোবিউলিন ঘ) অ্যালবুমিন
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) প্রোটামিন

ব্যাখ্যা: প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র ও সরলতম সরল প্রোটিন; এতে আর্জিনিন বেশি থাকে, সালফার থাকে না এবং তাপে জমাট বাঁধে না। মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে DNA-এর সাথে যুক্ত অবস্থায় পাওয়া যায়।
বহুনির্বাচনি (MCQ)
৪. এইডস নিম্নের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়?
ক) Vaccinia খ) CD₄ গ) HIV ঘ) TMV
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) HIV

ব্যাখ্যা: AIDS (Acquired Immune Deficiency Syndrome) রোগের কারণ HIV (Human Immunodeficiency Virus), একটি RNA রেট্রোভাইরাস। CD₄ হলো HIV যে T-লিম্ফোসাইটের রিসেপ্টরে আক্রমণ করে, TMV তামাকের মোজাইক ভাইরাস।
বহুনির্বাচনি (MCQ)
৫. নিম্নের কোনটি দিয়ে ভাইরাস গঠিত?
ক) মাত্র নিউক্লিক এসিড খ) লিপিড এবং নিউক্লিক এসিড গ) প্রোটিন এবং নিউক্লিক এসিড ঘ) প্রোটিন এবং লিপিড
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) প্রোটিন এবং নিউক্লিক এসিড

ব্যাখ্যা: ভাইরাসের দেহ প্রোটিন আবরণ (ক্যাপসিড) ও তার ভেতরে নিউক্লিক এসিড (DNA অথবা RNA) দিয়ে গঠিত। সাধারণত উদ্ভিদ ভাইরাসে RNA এবং ব্যাকটেরিওফাজে DNA থাকে।

এই অধ্যায়ের বাকি ১০টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।