বহুনির্বাচনি (MCQ)
১. পেনিসিলিয়ামের শ্রেণীবিন্যাসে কোনটি সঠিক নয়?
ক) গোত্র: পেনিসিলিয়াম
খ) ফাইলাম: অ্যাসকোমাইকোটা
গ) শ্রেণী: অ্যাসকোমাইসিটিস
ঘ) জগত: ফাঞ্জাই
উত্তর দেখুন
সঠিক উত্তর: ক) গোত্র: পেনিসিলিয়াম
ব্যাখ্যা: Penicillium: জগৎ Fungi, ফাইলাম Ascomycota, শ্রেণি Ascomycetes (Eurotiomycetes), গোত্র Trichocomaceae, গণ Penicillium।
Penicillium গণের নাম, গোত্রের নয়; তাই 'গোত্র: পেনিসিলিয়াম' সঠিক নয়।