Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়: মহাকর্ষ ও অভিকর্ষ (১ম পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Physics Chapter 6 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ৩০টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. L দৈর্ঘ্য K স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান চার টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হবে-
ক) K/4 খ) K/2 গ) 2K ঘ) 4K
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 4K

ব্যাখ্যা: স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক (k ∝ 1/L)। প্রতি টুকরার দৈর্ঘ্য L/4, তাই ধ্রুবক = 4K।
বহুনির্বাচনি (MCQ)
২. একটি লিফট 15 ms⁻¹ গতিতে উপরে উঠছে। 60 kg ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন হবে-
ক) 588 N খ) 900 N গ) 750 N ঘ) 800 N
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 588 N

ব্যাখ্যা: লিফট সমবেগে (15 m s⁻¹) উঠছে, ত্বরণ শূন্য; তাই প্রতীয়মান ওজন = প্রকৃত ওজন। W = mg = 60 × 9.8 = 588 N
বহুনির্বাচনি (MCQ)
৩. এক ব্যক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে 785N এবং মঙ্গলগ্রহ পৃষ্ঠে 298N অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত ?
ক) 2.63 N/kg খ) 6.09 N/kg গ) 3.72 N/kg ঘ) 9.81 N/kg
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 3.72 N/kg

ব্যাখ্যা: ভর একই, তাই g_M/g_E = W_M/W_E g_M = 9.81 × 298/785 ≈ 3.72 N kg⁻¹ (অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা = g)
বহুনির্বাচনি (MCQ)
৪. 5 × 10²⁴ kg ভর এবং 6.1 × 10⁶m ব্যাসার্ধ বিশিষ্ট একটি গ্রহের পৃষ্ঠ হতে 2.0 kg ভরের একটি বস্তুকে মহাশূণ্যে পাঠাতে প্রয়োজনীয় শক্তি পরিমাণ হল- (দেয়া আছে, G = 6.7 × 10⁻¹¹ N kg⁻²m⁻²)
ক) 9.0 J খ) 2.2×10⁸J গ) 1.1×10⁸J ঘ) 1.1×10⁶J
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 1.1×10⁸J

ব্যাখ্যা: অসীমে পাঠাতে প্রয়োজনীয় শক্তি = GMm/R = 6.7 × 10⁻¹¹ × 5 × 10²⁴ × 2.0/(6.1 × 10⁶) ≈ 1.1 × 10⁸ J
বহুনির্বাচনি (MCQ)
৫. পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ 9.8 m/s² এবং ব্যাসার্ধ 6.4 × 10⁶m হলে বাতাসের বাধা উপেক্ষা করে কোন বস্তুর পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তি বেগ নির্ণয় কর।
ক) 9.8 km/s খ) 10.4 km/s গ) 11.2 km/s ঘ) 12 km/s
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 11.2 km/s

ব্যাখ্যা: v = √2gR = √2 × 9.8 × 6.4 × 10⁶ = 11.2 × 10³ m s⁻¹ = 11.2 km s⁻¹

এই অধ্যায়ের বাকি ২৫টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।