Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায়: পদার্থের গাঠনিক ধর্ম (১ম পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Physics Chapter 7 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ২৬টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. 10⁸ N m⁻² পীড়নের ফলে একটি তারের দৈর্ঘ্য 10⁻³ বৃদ্ধি ঘটে। তারটির ইয়ং গুণাঙ্ক কত?
ক) 10⁵ N m⁻² খ) 10⁻¹¹ N m⁻² গ) 10¹¹ N m⁻² ঘ) 10⁻⁵ N m⁻²
উত্তর দেখুন

সঠিক উত্তর: গ) 10¹¹ N m⁻²

ব্যাখ্যা: Y = পীড়ন/বিকৃতি = 10⁸/10⁻³ = 10¹¹ N m⁻²
বহুনির্বাচনি (MCQ)
২. 1 cm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ দৈর্ঘ্য করতে বলের প্রয়োজন হবে- [Y = 2 × 10¹¹ N/m²]
ক) 10⁷ N খ) 2×10⁷ N গ) 10¹¹N ঘ) 2 × 10¹¹ N
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) 2×10⁷ N

ব্যাখ্যা: দৈর্ঘ্য দ্বিগুণ ⇒ Δl = L ⇒ বিকৃতি = 1 F = YA × বিকৃতি = 2×10¹¹ × 10⁻⁴ × 1 = 2×10⁷ N
বহুনির্বাচনি (MCQ)
৩. 5 m দৈর্ঘ্য এবং 10 mm² প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারকে টেনে 4 mm প্রসারিত করতে কাজের পরিমাণ নির্ণয় কর। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10¹² dynes/cm²।
ক) 23 J খ) 0.32 J গ) 320 J ঘ) 3200 J ঙ) 3.2 J
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঙ) 3.2 J

ব্যাখ্যা: Y = 2×10¹² dyne/cm² = 2×10¹¹ N/m², A = 10 mm² = 10⁻⁵ m², L = 5 m, l = 4×10⁻³ m W = YAl²/(2L) = (2×10¹¹ × 10⁻⁵ × 16×10⁻⁶)/(2 × 5) ∴ W = 3.2 J
বহুনির্বাচনি (MCQ)
৪. দু'টি সমান দৈর্ঘ্যের তার A ও B এর ব্যাস যথাক্রমে 1 × 10⁻³ m ও 4 × 10⁻³ m। উভয়কে সমান বল দ্বারা টানলে A এর দৈর্ঘ্য বৃদ্ধি B এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ হয়। A ও B এর উপাদানের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা কর।
ক) 1 : 1 খ) 1 : 2 গ) 2 : 1 ঘ) 4 : 1
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 4 : 1

ব্যাখ্যা: Y = FL/(AΔl) ⇒ F, L সমান হলে Y ∝ 1/(d²Δl) YA/YB = (dB² × ΔlB)/(dA² × ΔlA) = (16 × 1)/(1 × 4) = 4 ∴ YA : YB = 4 : 1
বহুনির্বাচনি (MCQ)
৫. 10m লম্বা এবং 1mm ব্যাস বিশিষ্ট একটি তারকে 100N দ্বারা টানা হল। তারটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে বের কর। [Y = 2 × 10¹¹Nm⁻²]
ক) 6.4 × 10⁻³m খ) 6.4 × 10⁻⁴m গ) 6.4 × 10⁵m ঘ) 6.4 × 10⁻⁶m
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) 6.4 × 10⁻³m

ব্যাখ্যা: A = π(0.5×10⁻³)² = 7.854×10⁻⁷ m² Δl = FL/(AY) = (100 × 10)/(7.854×10⁻⁷ × 2×10¹¹) = 1000/157080 ∴ Δl = 6.37×10⁻³ ≈ 6.4×10⁻³ m

এই অধ্যায়ের বাকি ২১টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।