Online Model Test Online Model Test

ইঞ্জিনিয়ারিং ভর্তি পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায়: তরঙ্গ (১ম পত্র)

ইঞ্জিনিয়ারিং ভর্তি Physics Chapter 9 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

MCQ: ২৮টি

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

বহুনির্বাচনি (MCQ)
১. একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব-
ক) λ খ) λ/2 গ) λ/4 ঘ) zero
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) λ/2

ব্যাখ্যা: স্থির তরঙ্গে পাশাপাশি দুটি সুস্পন্দ (বা নিস্পন্দ) বিন্দুর দূরত্ব λ/2।
বহুনির্বাচনি (MCQ)
২. স্থির তরঙ্গ শর্তটি কি ?
ক) সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ বিপরীত দিকে ধাবমান খ) সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ একই দিকে ধাবমান গ) ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ বিপরীত দিকে ধাবমান ঘ) ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ একই দিকে ধাবমান
উত্তর দেখুন

সঠিক উত্তর: ক) সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গ বিপরীত দিকে ধাবমান

ব্যাখ্যা: সমান তরঙ্গদৈর্ঘ্য (ও বিস্তার) বিশিষ্ট দুটি অগ্রগামী তরঙ্গ একই রেখায় বিপরীত দিকে চলে উপরিপাতিত হলে স্থির তরঙ্গ হয়।
বহুনির্বাচনি (MCQ)
৩. Y = 2 sin (3140t − x) তরঙ্গের কম্পাংক হবে-
ক) 3140 Hz খ) 1570 Hz গ) 150000 Hz ঘ) 500 Hz
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) 500 Hz

ব্যাখ্যা: ω = 3140 rad/s ⇒ f = ω/2π = 3140/6.28 = 500 Hz।
বহুনির্বাচনি (MCQ)
৪. শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এ ধরনের তরঙ্গ হল-
ক) চলমান খ) স্থির গ) অনুপ্রস্থ ঘ) অনুদৈর্ঘ্য
উত্তর দেখুন

সঠিক উত্তর: ঘ) অনুদৈর্ঘ্য

ব্যাখ্যা: সমবর্তন শুধু অনুপ্রস্থ তরঙ্গে হয়; বায়ুতে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই সমবর্তন হয় না।
বহুনির্বাচনি (MCQ)
৫. শব্দ-তরঙ্গ নীচের কোন ভৌত প্রক্রিয়াটি প্রদর্শন করে না?
ক) প্রতিসরন খ) সমবর্তন গ) অপবর্তন ঘ) প্রতিফলন
উত্তর দেখুন

সঠিক উত্তর: খ) সমবর্তন

ব্যাখ্যা: শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ; প্রতিসরণ, অপবর্তন, প্রতিফলন হয় কিন্তু সমবর্তন হয় না।

এই অধ্যায়ের বাকি ২৩টি প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।