Online Model Test Online Model Test
৯০%

ষষ্ঠ শ্রেণির হিন্দুধর্ম শিক্ষা ১ম অধ্যায়: স্রষ্টা ও সৃষ্টি

ষষ্ঠ শ্রেণি Chapter 1 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. আমাদের এ সুন্দর পৃথিবী একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তিনি নিরাকার। আমরা তাঁকে দেখতে পাই না কিন্তু তিনি তাঁর সৃষ্টির মধ্যে বিরাজমান। তাঁর কোনো ধ্বংস নেই। আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু তাঁর সৃষ্টি।
  1. ক) পৃথিবী কে সৃষ্টি করেছেন?১
  2. খ) আমরা স্রষ্টাকে কীভাবে অনুভব করি?২
  3. গ) উদ্দীপকে সৃষ্টিকর্তা বলতে কাকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) তুমি কি মনে কর ঈশ্বরই সবকিছুর মূল? তোমার মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) এ পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন।
খ) আমরা সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে অনুভব করি। এ বিশ্বজগতের স্রষ্টা ঈশ্বর। তিনি জীবকুলের স্রষ্টা। প্রত্যেকটি জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজমান। তাই খালি চোখে ঈশ্বরকে আমরা দেখতে না পেলেও আমরা সৃষ্টির মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারি।
গ) উদ্দীপকে সৃষ্টিকর্তা বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। হিন্দুধর্ম অনুসারে এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে অভিহিত করা হয়। ঈশ্বরের অনেক নাম, অনেক পরিচয়। যেমন : ব্রহ্ম, ভগবান, পরমাত্মা ইত্যাদি। আবার পরমাত্মা যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাঁকে আত্মা বা জীবাত্মা বলা হয়। জীবাত্মা পরমাত্মারই অংশ। তাহলে দেখা যাচ্ছে, মানুষ, মহাবিশ্ব এবং মহাবিশ্বের সবকিছুই হচ্ছে সৃষ্টি। এসকল সৃষ্টির যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা তাঁর নাম ঈশ্বর। উদ্দীপকেও একথারই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আমাদের এ সুন্দর পৃথিবী একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তিনি নিরাকার হওয়ার কারণে আমরা তাকে দেখতে পাই না। তিনি সবকিছুতেই বিরাজমান। সুতরাং সবকিছুরই সৃষ্টিকর্তা বলতে ঈশ্বরকেই বোঝানো হয়েছে।
ঘ) আমি মনে করি ঈশ্বরই সবকিছুর মূল। কোনো কিছু সৃষ্টির জন্য একজন স্রষ্টার প্রয়োজন হয়। স্রষ্টা ছাড়া কোনো কিছুর সৃষ্টি হয় না। এ মহাবিশ্ব ও মহাবিশ্বের সবকিছু অর্থাৎ মানুষ, গাছপালা, জীবজন্তু, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ-বাতাস প্রভৃতি এক-একটি সৃষ্টি। এসব সৃষ্টির একজন স্রষ্টা রয়েছেন। আমরা তাঁকে ঈশ্বর নামে ডাকি। তাঁর অনেক নাম : ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, ভগবান, আত্মা ইত্যাদি। এসব কিছুর মূলেই রয়েছেন পরমেশ্বর। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সবই এই ঈশ্বরেরই সৃষ্টি। সবকিছুই ধ্বংস হবে। শুধু বাকি থাকবেন ঈশ্বর। যেহেতু ঈশ্বরের ধ্বংস নেই এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তাই আমি মনে করি ঈশ্বরই সবকিছুর মূল।
সংক্ষিপ্ত প্রশ্ন
২. পৃথিবী কে সৃষ্টি করেছেন?
উত্তর দেখুন
উত্তর: এ পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন।
সংক্ষিপ্ত প্রশ্ন
৩. আমরা স্রষ্টাকে কীভাবে অনুভব করি?
উত্তর দেখুন
উত্তর: আমরা সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে অনুভব করি। এ বিশ্বজগতের স্রষ্টা ঈশ্বর। তিনি জীবকুলের স্রষ্টা। প্রত্যেকটি জীবের মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজমান। তাই খালি চোখে ঈশ্বরকে আমরা দেখতে না পেলেও আমরা সৃষ্টির মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারি।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।