Online Model Test Online Model Test
৯০%

সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায়: পরিবারে শিশুর বেড়ে ওঠা

সপ্তম শ্রেণি BGS Chapter 3 · MCQ, CQ ও বোর্ড প্রশ্ন উত্তরসহ

সৃজনশীল সংক্ষিপ্ত

এই অধ্যায়ের কয়েকটি প্রশ্ন

সৃজনশীল (CQ)
১. মেহরিমা ও জেরিন দুই বান্ধবী। জেরিনদের বাসায় তার একটি ছোট ভাই থাকে। মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা-চাচি, দাদা-দাদিসহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমাসহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনের খুব ভালো লাগল।
  1. ক) সামাজিকীকরণ কী?১
  2. খ) শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম 'মা'-ব্যাখ্যা কর।২
  3. গ) জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।৩
  4. ঘ) "সামাজিকীকরণের ক্ষেত্রে মেহরিমাদের পরিবারের ভূমিকা বেশি"—এ বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) শিশু যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলে।
খ) শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে। যেমন : শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম 'মা'। এছাড়াও শিশুর খাদ্যাভ্যাস ও আচরণেও মার প্রভাব লক্ষ করা যায়। মা-ই শিশুকে প্রথম ঘুম পাড়ায়। পরবর্তীতে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা সবকিছু মা-ই দিয়ে থাকেন।
গ) জেরিনদের পরিবার একটি একক পরিবার। পরিবার একটি স্থায়ী সামাজিক সংগঠন। সকল সমাজেই পরিবার রয়েছে। সব পরিবারের ধরন একরকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকেও পরিবারের ধরন ভিন্ন। যেমন : স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে। তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি। তদ্রুপ উদ্দীপকের জেরিন তার বাবা-মা ও ছোট ভাইকে নিয়ে একটি পরিবারে বাস করে। এটা একক পরিবারেরই বৈশিষ্ট্য। অতএব, সুনিশ্চিতভাবেই বলা যায়, জেরিনদের পরিবারের সাথে পাঠ্যবইয়ের একক পরিবার সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
ঘ) হ্যাঁ, সামাজিকীকরণের ক্ষেত্রে মেহরিমাদের পরিবারের ভূমিকা বেশি। উদ্দীপকের এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। যৌথ পরিবারে মা-বাবা, ভাই, বোন, চাচা-চাচি, দাদা-দাদি সবাই একত্রে বাস করে। যৌথ পরিবারের সকল সদস্যদের বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শিশুর সামাজিকীকরণের ব্যাপক বিকাশ ঘটে। তেমনি উদ্দীপকেও দেখা যায়, মেহরিমাদের বাড়িতে তারা চাচা-চাচি, দাদা-দাদি, মা-বাবা সবাই একসাথে বাস করে। দাদির কাছ থেকে সে নানাধরনের গল্পও শোনে। যা তার সামাজিকীকরণে অনেক ভূমিকা রাখে। শুধু মেহরিমার ক্ষেত্রেই নয় যৌথ পরিবারের সকল সদস্যদের সাথে শিশুর পারস্পরিক আচার-আচরণগত সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায়। যা শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরিশেষে বলা যায় যে, সামাজিকীকরণের ক্ষেত্রে যৌথ পরিবারের ভূমিকা অনেক বেশি উক্তিটি যথার্থই সত্য।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
২. সামাজিকীকরণ বলতে কী বোঝায়?
উত্তর দেখুন
উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে খাপ খাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। বিভিন্ন পরিবেশে ব্যক্তির এ খাপ খাইয়ে চলার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।
সংক্ষিপ্ত প্রশ্ন ★★★ গুরুত্বপূর্ণ ২ বার এসেছে
৩. "সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।" ব্যাখ্যা কর।
উত্তর দেখুন
উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই সামাজিকীকরণ প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপখাইয়ে চলতে হয়। এ খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।

এই অধ্যায়ের বাকি সব প্রশ্ন, পরীক্ষা আর প্রশ্নপত্র তৈরি অ্যাকাউন্ট খুললেই পাবেন।

⚑ এই প্রশ্নে কী সমস্যা?

একটা বেছে নিন, চাইলে দুই লাইন লিখুন। সাইট নিজে বইয়ের সাথে মিলিয়ে যাচাই করবে।

+ ঠিক উত্তরটা জানলে দিন (ঐচ্ছিক)

আপনার রিপোর্টে প্রশ্ন ঠিক হলে ২০ কয়েন উপহার। ফ্রি অ্যাকাউন্ট খুললে বা লগইন করলে কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হবে।