ক) সমান্তর ধারা : কোনো ধারার যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে।
উদাহরণ : 1 + 3 + 5 + 7 + 9 + ............. একটি সমান্তর ধারা।
এখানে, ২য় পদ - ১ম পদ = 3 – 1 = 2, ৩য় পদ - ২য় পদ = 5 – 3 = 2, ৪র্থ পদ - ৩য় পদ = 7 – 5 = 2, ৫ম পদ - ৪র্থ পদ = 9 – 7 = 2
∴ ধারাটি সমান্তর।
খ) প্রদত্ত ধারা : 1 + 1/(1 + y) + 1/((1 + y)²) + 1/((1 + y)³) + .........
y = 2 হলে,
ধারাটি, 1 + 1/(1 + 2) + 1/((1 + 2)²) + 1/((1 + 2)³) + .................
= 1 + 1/3 + 1/3² + 1/3³ + ..........
ধারাটির ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/3)/1 = 1/3 < 1
যেহেতু, ধারাটির সাধারণ অনুপাত, r < 1
∴ ধারাটির ১ম 10টি পদের সমষ্টি = a⁻¹ – rn,1 – r) = (1{1 – (1/3)¹⁰})/(1 – 1/3)
= (1 – 1/59049)/(2/3) = ((59049 – 1)/59049)/(2/3) = 3/2 × 59048/59049 = 29524/19683 (Ans.)
গ) ধারাটির ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/(y + 1))/1 = 1/(1 + y)
ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি | r | < 1 হয়।
বা, – 1 < r < 1
বা, – 1 < 1/(1 + y) < 1
এখন – 1 < 1/(1 + y)
বা, – 1 > 1 + y [ব্যস্তকরণ করে]
বা, – 1 – 1 > 1 + y – 1 [উভয়পক্ষে (– 1) যোগ করে]
বা, – 2 > y
∴ y < – 2
আবার, 1/(1 + y) < 1 <
বা, 1 + y > 1 [ব্যস্তকরণ করে]
বা, 1 + y – 1 > 1 – 1
∴ y > 0
নির্ণেয় শর্ত : y > 0 অথবা, y < – 2
∴ অসীমতক সমষ্টি, S∞ = a/(1 – r)
= 1/(1 – 1/(y + 1)) ['ক' হতে পাই]
= 1/((y + 1 – 1)/(y + 1))
= (y + 1)/y (Ans.)