GPA ক্যালকুলেটর ও যোগ্যতা যাচাই
আপনার ফল দিন: বিদেশের স্কেলে কত দাঁড়ায় আর কোন দেশে সাধারণত যথেষ্ট, এক নজরে। সব হিসাব আপনার ফোনেই হয়, কিছু কোথাও পাঠানো হয় না।
✓ শেষ যাচাই: ২ নভেম্বর ২০২৬
বিদেশের স্কেলে আপনার ফল
হিসাব কীভাবে হলো
- US 4.0 স্কেল: সহজ অনুপাত (GPA ÷ ৫ × ৪)। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় বা WES-এর মতো সংস্থা বিষয়ভিত্তিক নম্বর দেখে নিজের নিয়মে হিসাব করে, তাই আসল ফল কিছুটা আলাদা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের CGPA এমনিতেই ৪ স্কেলে।
- শতাংশ: SSC/HSC-তে বোর্ডের গ্রেড সীমা (A+ ৮০%+, A ৭০%, A- ৬০%, B ৫০%, C ৪০%, D ৩৩%) ধরে, CGPA-তে UGC-র অভিন্ন গ্রেডিং ধরে আনুমানিক।
- জার্মান গ্রেড: Modified Bavarian Formula: ১ + ৩ × (সর্বোচ্চ − আপনার) ÷ (সর্বোচ্চ − পাস নম্বর)। HSC-তে সর্বোচ্চ ৫, পাস ১; CGPA-তে সর্বোচ্চ ৪, পাস ২ ধরা হয়েছে। জার্মানিতে ১.০ সবচেয়ে ভালো, ৪.০ পাস। বিশ্ববিদ্যালয় anabin থেকে নিজের মান নেয়, তাই সামান্য পার্থক্য হতে পারে।
- UK ক্লাস: University of Sheffield-এর বাংলাদেশ টেবিল: CGPA ৩.৭৫ = First, ৩.২৫ = 2:1, ২.৭৫ = 2:2।
কোন দেশে সাধারণত যথেষ্ট
✓ সাধারণত যথেষ্ট~ বিকল্প পথে / সীমানায়✗ সাধারণত কম
এটা প্রকাশিত সাধারণ নিম্নসীমার সাথে মিলিয়ে একটা ধারণা মাত্র, ভর্তির নিশ্চয়তা নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও বিষয়ের নিজের শর্ত থাকে; নামী বিশ্ববিদ্যালয়ে আরও বেশি লাগে। খরচ টিউশন আর থাকা-খাওয়ার নিচের দিকের হিসাব, আনুমানিক রেটে।